ঢাকা মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

চট্টগ্রামে টানেলে ঘুরতে যাওয়ার কথা বলে পাহাড়ে নিয়ে স্ত্রীকে খুন, আটক ২


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২৪-১০-২০২৪ দুপুর ৩:৫২

চট্টগ্রামের আনোয়ারার পাহাড় থেকে আমেনা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধারের চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে চট্টগ্রাম জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পাশাপাশি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম ও পার্বত্য এলাকা খাগড়াছড়ি এবং বাঘাইছড়ির বিভিন্ন এলাকায় টানা ৭২ ঘণ্টার অভিযান শেষে বুধবার (২৩ অক্টোবর) তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ইন্সপেক্টর মোহাম্মদ দিদারুল ফেরদৌস।

গ্রেপ্তারকৃতরা হলেন- চট্টগ্রাম নগরীর ডবলমুরিংয়ের হাজীপাড়া এলাকার মোহাম্মদ সোলতান আহমেদের ছেলে জাহেদ নাবেদ প্রকাশ মো. জাহেদ প্রকাশ নাহিদ (৩০) এবং আনোয়ারা উপজেলার ইরফান (৩২)।

সম্প্রতি তিন দিনের রিমান্ড শেষে আসামি নাহিদ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৫-এর বিচারক ফারদিন মুস্তাকিম তাসিনের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি শেষে গ্রেপ্তার দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্র জানায়, গত ৩ অক্টোবর দুপুরে আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের চায়না ইকোনমিক জোন কার্যালয়ের পাশে পরিত্যক্ত একটি ইটভাটা থেকে গৃহবধূ আমেনার মৃতদেহ উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য, শেয়াল বা কুকুর লাশের কিছু অংশ খেয়ে ফেলায় এবং  ‍মৃতদেহ পচে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যাচ্ছিল না। এ অবস্থায় পিবিআইয়ের ক্রাইমসিন ইউনিটকে পরিচয় শনাক্তের ভার দেয়া হয়। এক দিনের মাথায় পরিচয় শনাক্তের পর পিবিআই জানায়, উদ্ধার করা মৃতদেহটি আমেনা বেগম নামে ৩৫ বছর বয়সী এক নারীর। তিনি চট্টগ্রাম নগরীর বলুয়ার দীঘিরপাড় এলাকার আবুল কালাম সওদাগর কলোনির বাসিন্দা কামাল উদ্দিনের মেয়ে। তার গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার নাগেরকান্দি গ্রামে।

ওই সময় পিবিআই চট্টগ্রাম জেলা ইউনিটের উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বলেন, ওই তরুণীর পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়। ধারণা করেছিলেন আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করে মরদেহটি পাহাড়ে ফেলে চলে যায়। 

পরে চট্টগ্রাম জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন তথ্যের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি ও বাঘাইছড়ির পাহাড়ে টানা ৭২ ঘণ্টার অভিযান করে ঘটনার রহস্য উদঘাটন করেন। এমনকি সরাসরি ঘটনায় জড়িত দুই জনকে গ্রেপ্তার করেন। পরে আসামি নাহিদ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।  

গ্রেপ্তার আসামির দেয়া তথ্য ও পুলিশ সূত্র আরও জানায়, গত ৩০ সেপ্টেম্বর খুন হওয়া গৃহবধূ আমেনার স্বামী ইয়াসির আরাফাত ফোন করে নাহিদ কে জানান সে দুবাই থেকে আসছে। পার্টি করবে। নাহিদ আগ্রাবাদে থাকেন। 

পরে ইয়াসিরের সাথে তার আরেক বন্ধু ইরফানসহ আগ্রাবাদে আসে। সেখান থেকে ৩০ তারিখ রাতে সিএনজি করে আনোয়ারায় ইরফানের বাড়িত যান। তারপর তারা সেখানে ইয়াবা ও মদ খেয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন ১ অক্টোবর রাত ১০টার দিকে ইয়াসিরের স্ত্রী ভিকটিম আমেনা তাকে ফোন করেন। তার একটু পর ইয়াসিন ও ইরফান আরেক বন্ধুর গাড়িতে করে নগরীর কালামিয়া বাজার যান। তখন নাহিদ ইরফানের বাড়িতেই ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে আমেনাসহ দুজন আবার ইরফানের বাসায় ফিরে যান। 

পরে চারজন মিলে একসাথে ইয়াবা ও মদ সেবন করেন। রাত ৩টার দিকে তারা প্ল্যান করেন গাড়ি নিয়ে ঘুরতে বের হবেন। গাড়ি নিয়ে বের হয়ে তারা প্ল্যান করেন টানেলে ঘুরতে যাবেন। পরে প্ল্যান পরিবর্তন করে সিদ্ধান্ত নেন পাহাড়ে বসে মদ খাবেন। ইরফান তাদের আনোয়ারার একটি পাহাড়ে নিয়ে যান। সেখানে যাওয়ার পর ইয়াসিন ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে হঠাৎ ইরফান আমেনার পেছন থেকে জড়িয়ে ধরেন। পরে ইয়াসিন কোমর থেকে একটি ছুরি বের করে আমেনার পেটে ঢুকিয়ে দেন। কিছুক্ষণ পর আমেনার মৃত্যু হলে তিনজনে মিলে নিহতের কাপড় কেটে নালার মধ্যে লাশ ফেলে দেন। তারপর সেখান থেকে তিনজন ইয়াসিরের খালাতো ভাইয়ের বাসায় যান। তারপর যে যার মতো চলে যান। সঙ্গত কারণে ঘটনায় জড়িত কয়েকজনের নাম স্পষ্ট করে বলা যাচ্ছে না।

তবে পুলিশ সূত্র আরও জানায়, স্ত্রীকে ঠাণ্ডামাথায় খুন করে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের চায়না ইকোনমিক জোন পাহাড়ে রেখে গত ৩ অক্টোবর ইয়াসির পুনরায় দুবাই চলে যান। যদিও দুবাই প্রবাসী ইয়াসিন আরাফাতের সঙ্গে তার দ্বিতীয় বিয়ে হয়। ওই সংসারে একটি সন্তান রয়েছে। তার আগের সংসারেও দুই সন্তান ছিল। কিন্তু ইয়াসিনের পরিবার আমেনাকে মেনে নেয়নি। এ কারণে স্ত্রীকে নিয়ে তিনি নগরীর বাকলিয়ার তক্তারপুল এলাকায় ভাড়া বাসায় রাখতেন।

নিহত আমেনার পিতা কামাল উদ্দিন বলেন, আমার মেয়েকে বেড়ানোর কথা বলে আনোয়ারায় নিয়ে যায় তার স্বামী। সেখানেই আমার মেয়েকে তার স্বামী খুন করেছে।

এ প্রসঙ্গে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, আমরাও জেনেছি পিবিআই দুজনকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পিবিআই কাজ করছে। আমরাও চেষ্টা করছি।

T.A.S / জামান

মাগুরা এলজিইডিতে তাসমিন আক্তারকে ফুলেল শুভেচ্ছা

নেত্রকোণায় অবৈধ মজুতের ৪ হাজারের বেশি লিটার ডিজেল জব্দ

পটুয়াখালীতে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান

ধুনটে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ইউএনও, দ্রুত কাজ শেষের নির্দেশ

বাঁশখালীতে শিক্ষার্থী ভর্তি বন্ধ করে সরকারি স্কুল বন্ধের ষড়যন্ত্রের অভিযোগ

দাউদকান্দিতে ছাত্রদল নেতা মুক্তার প্রধানের জনপ্রিয়তা বৃদ্ধি, সমাজসেবামূলক কর্মকাণ্ডে প্রশংসা

পটুয়াখালীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত: বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান

পাথরঘাটায় সাবেক মেয়রসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে ঠিকাদারের মামলা

রায়গঞ্জে তিন পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

রায়গঞ্জে নববর্ষের গামছা তৈরির ধুম, তাঁতঘরে বাড়তি কর্মচাঞ্চল্য

মোহনগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

উৎপাদন বৃদ্ধির জন্য ইলিশ ধরার সাথে জড়িত জেলে সহ সকলকেই ভূমিকা রাখতে হবে: মন্ত্রী