বিজিবির অভিযানে ভারতীয় নাগরিক আটক
বিজিবির চট্টগ্রাম রিজিয়নের গুইমারা সেক্টরের অধীনস্থ খেদাছড়া ৪০ বিজিবি ব্যাটালিয়নের শফিটিলা বিওপির নায়েব সুবেদার মো. মোশারফ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন তথ্যের ভিত্তিতে শফিটিলা বিওপি সীমান্ত পিলারের বাংলাদেশ অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে পুরাতন ধর্মরামবাড়ী নামক স্থান থেকে রনি দাস (৩২) নামে যুবককে আটক করা হয়। তিনি দক্ষিণ ত্রিপুরার বেলুনিয়ার দক্ষিণ রাজনগরের ললিত দাসের ছেলে বলে সূত্র জানায়।
অনুপ্রবেশকালে বিজিবির হাতে আটক ভারতীয় নাগরিক রনি দাসের মোবাইলে রক্ষিত ছবি পর্যালোচনা করে তার কাছ থেকে তার ছবিসংবলিত ভারতীয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পার্মান্যান্ট অ্যাকাউন্ট নাম্বার কার্ড (HITPD-5689A)-এর ছবি ও আধার কার্ডের ছবি পাওয়া যায়।
এছাড়াও আটককৃত ভারতীয় নাগরিকের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও বাংলাদেশি ৪ হাজার ৬০০ টাকা পাওয়া যায়। প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে, ভারতীয় নাগরিক রনি দাস অবৈধভাবে ভারতে প্রত্যাবর্তনের জন্য সীমান্ত এলাকায় অবস্থান করছিলেন।
এ সময় ভারতীয় নাগরিক রনি দাসের সহযোগী হিসেবে বাংলাদেশি নাগরিক মো. সাইফুল ইসলামকে (২৪) আটক করা হয়। তিনি খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গার বেলছড়ির ছনখোলা পাড়ার বাসিন্দা। একটি প্লাটিনা ১০০ সিসি মোটরসাইকেল, দুটি মোবাইল এবং নগদ ৭ হাজার ৮০০ ২০ টাকাসহ তাকে আটক করা হয়। আটককৃতদের মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
T.A.S / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন