সন্ত্রাস ও চাঁদাবাজির প্রতিবাদে অভয়নগরে বিক্ষোভ মিছিল
যশোরের অভয়নগরে সান্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া হাই স্কুল গেট থেকে শুরু করে নওয়াপাড়া স্টেশন বাজার প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব ও রাষ্ট্রপতি শাহবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে নানা স্লোগান দেন নেতাকর্মীরা। এ সময় যশোর-খুলনা মহাসড়ক অবরোধ করে ছাত্রনেতা আশিকুর রহমানের সভাপতিত্বে ও ইউনুস আকুঞ্জির সঞ্চালনায় বক্তব্য রাখেন যশোর জেলা ছাত্রনেতা রাকিব হাসান। তিনি বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে ছাত্রসমাজ সব সময় রাজপথে থাকবে।
আরো বক্তব্য রাখেন- ছাত্রনেতা মোল্লা মোহাম্মদ ইরফান, ফয়সাল আহমেদ, আজাদ বিশ্বাস, ইয়াছিন আরাফাত, হাসিবুল শেখ, জুবায়ের হোসেন, সাকিব হোসেন, আইয়ুব হোসেন, আ. আহাদ, সাদিকুল ইসলাম, নাজমুস সাকিব, আমানুল্লাহ সাদিকসহ অন্যরা।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, অনতিবিলম্বে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
T.A.S / জামান
সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা
নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত