ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

রাজস্থলীতে ১৫১৩ জন কিশোরীকে এইচপিভি টিকা প্রদান


চাইথোয়াইমং মারমা, রাজস্থলী photo চাইথোয়াইমং মারমা, রাজস্থলী
প্রকাশিত: ২৪-১০-২০২৪ দুপুর ৪:৩২

রাঙ্গামাটির  রাজস্থলী  উপজেলার তিনটি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের (৫৮টি প্রাইমারি ও মাধ্যমিক)  ১ হাজার ৫১৩ জন কিশোরী পাচ্ছে এইচপিভি ভ্যাকসিন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারীরা এই টিকাদান কার্যক্রম পরিচালনা করছেন। রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সফিউল্লাহ সিবলীসহ স্বাস্থ্য বিভাগের কর্মচারীরা সার্বিক টিকাদান ক্যাম্পেইন মনিটরিং করছেন।

ইউএইচএফপিও জানান, মাসব্যাপী এই  জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি ভ্যাকসিনটি চলবে। এটি  একটি  গুরুত্বপূন্য টিকা। স্কুলপড়ুয়া ৫ম থেকে ৯ম  শ্রেণির ছাত্রী অথবা ঝরে পড়া ১২২ জন ১০-১৪ বছর বয়সী কিশোরী এই ক্যাম্পেইনের আওতায় এক ডোজ টিকা নিতে পারবে। এছাড়া অনলাইনে নিবন্ধনের মাধ্যমে এই টিকা প্রদান করা হবে।

তিনি আরো জানান, রাজস্থলী  উপজেলার ১ হাজার ৫১৩ জন কিশোরী এইচপিভি টিকা পাবে। এছাড়া ভবিষ্যতে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধের উদ্দেশ্যে এক ডোজ এইচপিভি টিকা দেয়া হবে। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে টিকাদান ক্যাম্পেইন পরিচালনার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রতিনিয়ত দিকনির্দেশনা প্রদান করা হচ্ছে বলে গণমাধ্যমকে জানান তিনি। 

T.A.S / জামান

অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন

ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি