হলুদ ভাঙার মেশিনে হিজাব পেঁচিয়ে তিন সন্তানের জননীর মৃত্যু
কুমিল্লার দাউদকান্দিতে হলুদ ভাঙার মেশিনে হিজাব পেঁচিয়ে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শাহিনা (৪০) তিন সন্তানের জননী। তিনি দাউদকান্দি উপজেলার চেঙ্গাকান্দি ইউনিয়নের গোলাপের চর গ্রামের শাহাবুদ্দিনের স্ত্রী।
রবিবার (আজ) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শাহিনা দাউদকান্দি শুটকি বাজারে হলুদ ভাঙার মেশিনে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তার হিজাব মেশিনের বেল্টের সঙ্গে পেঁচিয়ে যায়। মুহূর্তের মধ্যে মেশিনের শক্ত টানে তার শরীর জড়িয়ে পড়ে এবং ভয়াবহ দুর্ঘটনায় দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং বিষয়টি প্রশাসনকে অবহিত করেন।
এ ঘটনায় এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন। নিহত শাহিনা তিন সন্তানের জননী হওয়ায় তার পরিবারের ওপর নেমে এসেছে শোকের মাতম।
খবর পেয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ এম আবদুল হালিম ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন তিনি।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ