চৌগাছায় আ’লীগ নেতার বিরুদ্ধে হিন্দুর জমি দখলের চেষ্টা
যশোরের চৌগাছায় এক হিন্দু পরিবারের বসতবাড়িসহ জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী কোনো উপায় না পেয়ে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হাজরাখানা গ্রামের কার্ত্তিক চন্দ্র রায়ের ছেলে প্রশান্ত কুমার রায় পিতা-মাতা ও স্ত্রী-সন্তান নিয়ে হাজরাখানা গ্রামে বসবাস করেন। কিন্তু তাদের ভিটাবাড়ি ও ক্রয়সূত্রের জমির দিকে কুনজর পড়ে গ্রামের মৃত তারাচাঁদ দফাদারের ছেলে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবুল হোসেন, শওকত আলী ও আবুল হোসেনের ছেলে টিপু সুলতানের। তারা প্রায় সময়ই ওই হিন্দু পরিবারের ওপর বিভিন্নভাবে অত্যাচার-নির্যাতন করে আসছে, যাতে তারা জমি-জায়গা তাদের কাছে বিক্রি করে ভারতে চলে যায়। বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে ব্যাপকভাবে তারা নির্যাতন করতে থাকে। কিন্তু পৈতৃক ভিটামাটি ছেড়ে ওই হিন্দু পরিবার কোথাও যেতে চায় না।
গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর কিছুদিন শান্ত ছিলেন আওয়ামী লীগ নেতা আবুল হোসেন। এরপর পুনরায় তিনি হিন্দু পরিবারটির ওপর নির্যাতন শুরু করেন। সম্প্রতি প্রশান্ত কুমার রায়ের বসতভিটার জমিতে অভিযুক্তরা জোরপূর্বক ইটের পাকা ঘর তৈরির চেষ্টা করেন। তখন তিনি যশোর আদালতে একটি মামলা করেন, যা এখনো চলমান। মামলার পর অভিযুক্ত ঘর নির্মাণ বন্ধ করে দেন। তবে প্রায় সময় তারা অসহায় হিন্দু পরিবারটির ওপর হুমকি-ধমকি অব্যাহত রাখে। হঠাৎ করে বৃহস্পতিবার সকালে উল্লিখিত আওয়ামী লীগ নেতারা ওই হিন্দু বাড়িটিতে চড়াও হন এবং প্রশান্ত কুমার রায়ের বৃদ্ধ পিতাতে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা চালান। বিষয়টি নিয়ে ভুক্তভোগী পরিবার চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
এ বিষয়ে আবুল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, জায়গাজমি নিয়ে হিন্দু পরিাবরের সাথে আমার দ্বন্দ্ব আছে। একটি জমিতে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু ওই জমিতে তারা নিয়মিত যাতায়াত করছে। বৃহস্পতিবার এ নিয়ে তাদের সাথে আমাদের কথাকাটাকাটি হয়েছে।
T.A.S / জামান
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান