সাংবাদিক নেতা মুরসালিন নোমানীর মায়ের মৃত্যু
যশোরের চৌগাছার কৃতী সন্তান বাংলদেশ সংবাদ সংস্থার (বিএসএস) চিফ রিপোর্টার (বাংলা) এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি মুরসালিন নোমানীর মা তহুরা বেগম তৃপ্তি (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার (২৩ অক্টোবর) রাত ২টা ২০ মিনিটে বড় ছেলে সাইদুল মুরসালিনের রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ার বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি স্বামী শহিদুল ইসলাম (মনি মিয়া) তিন ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। তহুরা বেগম দীর্ঘদিন ধরে কিডনি, ডায়াবেটিসে ভুগছিলেন বলে স্বজনরা জানিয়েছেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে চৌগাছার গরীবপুর কওমি মাদ্রসা মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান খান, চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক ইউনুচ আলী দফাদার, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদ, জামায়াত নেতা মাস্টার কামাল আহমেদ, ডা. জিল্লুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, বিএনপি নেতা হুসাইন আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয়রা অংশগ্রহণ করেন।
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হয়।
এদিকে সাংবাদিক নেতা মুরসালিন নোমানীর মায়ের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন চৌগাছার সাংবাদিক নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন- প্রেসক্লাব চৌগাছার সভাপতি সহকারী অধ্যাপক ইয়াকুব আলী,সাবেক সভাপতি আলমগীর মতিন চৌধুরী,সিনিয়র সহ সভাপতি সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমান, সহ সভাপতি শেখ ওয়ালিউর রহমান, সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, যুগ্ম সম্পাদক মোঃ শাহিন, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুকুরুল ইসরাম মিন্টু, সিনিয়র সহ সভাপতি খালেদুর রহমান, সহ সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক এম হাসান মাহমুদ, যুগ্ম সম্পাদক শামীম রেজা, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন সাগর, সাংবাদিক খলিলুর রহমান জুয়েল, বাবলুর রহমান, কবিরুল ইসলাম, রেজাউর করিম সাগর, টিপু সুলতান, সুজন দেওয়ান, মেহেদী হাসান শিপলু, মহিদুল ইসলাম, শাহিন সোহেল প্রমুখ।
T.A.S / জামান
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান