ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা উপলক্ষে উৎসবমুখর বাকৃবি


আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি photo আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ২৫-১০-২০২৪ দুপুর ১১:৪৭

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ (বাকৃবি) দেশের ৮টি কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা-২০২৪। শুক্রবার (২৫ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা।

ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বাকৃবি চত্বরে আগের রাত থেকেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় চত্বরের বিভিন্ন স্থানে আলোকসজ্জা ও সাজসজ্জার মাধ্যমে আয়োজন করা হয়েছে বিশেষ প্রস্তুতি। বাকৃবির বিভিন্ন সংগঠন ও ক্লাব মিলে ভর্তি পরীক্ষার্থীদের সাহায্য করার জন্য স্টল বসিয়েছে। এসব স্টলের মধ্যে বাউডিএস, হাসিমুখ, নটরডেমিয়ানস অ্যাসোসিয়েশন এবং বাউ রোটারাক্ট ক্লাব উল্লেখযোগ্য।

এছাড়াও বিভিন্ন জেলা সমিতির পক্ষ থেকে তথ্য ও সহায়তা প্রদান করার জন্য বিশেষ স্টল বসানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন অনুষদ থেকেও ভর্তিচ্ছুদের থাকার ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন হলে পরীক্ষার্থীদের থাকা এবং খাবারের ব্যবস্থাও করা হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আনন্দ দিতে বাকৃবি চত্বরে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বাকৃবির ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. খন্দকার মো. মোস্তাফিজুর রহমান বলেন, এবার বাকৃবি কেন্দ্রে ১২ হাজার ৬৩৪ জন কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নেবে। বিশ্ববিদ্যালয়ের ২৪৩টি কক্ষে এবারাকার ভর্তি পরীক্ষা হবে।

বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া জানান, ভর্তি পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। আমরা সার্বিকভাবে প্রস্তুত। পরীক্ষার্থী ও অভিভাবকদের স্বাগত জানাতে এবং একটি সুন্দর ও নিরবচ্ছিন্ন পরীক্ষার পরিবেশ নিশ্চিত করতে কাজ করছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবক হিসেবে সহায়তা প্রদান করছে, যা আমাদের আয়োজনকে আরো প্রাণবন্ত করেছে।

T.A.S / জামান

গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমাবের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত

মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল

অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল

জোবায়ের-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা