শরীয়তপুরের সখিপুরে বৃদ্ধাকে গলা কেটে হত্যার অভিযোগ
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানা এলাকার এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের বালাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লুৎফা বেগম (৭৫) চরসেনসাস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বালার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার নিজ ঘরে একটি প্লাস্টিকের চেয়ারে বসে মাগরিবের নামাজ আদায় করছিলেন চরসেনসাস ইউনিয়নের বালাকান্দি এলাকার লুৎফা বেগম। এমতাবস্থায় পেছন থেকে প্রতিবেশী স্থানীয় তারাবুনিয়া উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষিকা পান্না বেগম (৩২) নামে এক নারী তার গলায় ছুরিকাঘাত করে গভীর ক্ষত করে। তখন লুৎফার ছেলের বউ আফরোজা বেগম পান্নাকে দেখে ফেললে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়।
স্থানীয় লোকজন চলে এলে পান্না বেগম তার নিজের গলায় ছুরি দিয়ে আঘাত করে আহত হন। পরে স্থানীয়রা তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন। তবে হত্যার ঘটনার রহস্য এখনো জানা যায়নি। এ ঘটনার আসল রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করছে পুলিশ। এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বালাকান্দি এলাকার মাহাবুব বালা বলেন, ঘরে ঢুকে দেখি আমার কাকি (লুৎফা বেগম) রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন আর পান্না পাশে চুপ করে শুয়ে আছে। পরে আমি চিৎকার করে বাইরে চলে যাই। পরে জানতে পারি পান্না বেগম এ ঘটনা ঘটিয়েছে। তদন্তপূর্বক আমি হত্যার বিচার দাবি করছি।
শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম মুঠোফোনে বলেন, চরসেনসাস ইউনিয়নের রফিকুল ইসলাম বালার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যিনি আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন, তিনিই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। ঘটনাটি থানা পুলিশ তদন্ত করছে। এখনো কোনো মামলা হয়নি।
T.A.S / জামান
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার