পিরোজপুরে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
সারাদেশের মতো পিরোজপুরেও জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে শিক্ষার্থীদের বিনামূল্যে এইচপিডি টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে করিমুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে এ টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
এ সময় জেলার প্রথম টিকা গ্রহণকারী করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী তানহাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিভিল সার্জন মো. মিজানুর রহমান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সারভিল্যান্স ও ইমুনাইজেশন মেডিকেল অফিসার ডা. সাজিয়া নওশীন ও পৌর প্রশাসক মো. আসাদুজ্জামান।
সিভিল সার্জন মিজানুর রহমান বলেন, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের জন্য এইচপিভি টিকা বিশ্বব্যাপী পরীক্ষিত। এই টিকা জরায়ুমুখ ক্যান্সার রোগের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। এই টিকায় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের এক ডোজ এইচপিভি টিকা প্রদান করার মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব।
তিনি আরো বলেন, ক্যাম্পেইনে টিকা গ্রহণে উদ্বুদ্ধকরণে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণামূলক কার্যক্রম চলমান রয়েছে এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রেজিস্ট্রেশন বুথ স্থাপন করা হয়েছে।
উল্লেখ্য, জেলার ৭টি উপজেলায় ৫৬ হাজার ৭৩৭ কিশোরীকে এইচপিভি টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে ৫৪ হাজার ৬২৮ জন স্কুলশিক্ষার্থী এবং অন্যরা শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত কিশোরী।
T.A.S / জামান
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত