ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পিরাজপুরে মাদক ব্যবসায়ী গ্রেফতার


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ২৫-১০-২০২৪ দুপুর ১২:১০

পিরেজপুরের ইয়াবা ও ফেনসিডিলসহ আজগর আলী শেখ ওরফে ফুল মিয়া (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে পিরোজপুর সদর উপজেলার পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের উত্তর নামাজপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. মুকিত হাসান খান।

গ্রেফতার আজগর আলী শেখ ওরফে ফুল মিয়া পিরোজপুর সদর উপজেলার পৌর এলাকার ৬ নম্বর ওয়াডের্র উত্তর নামাজপুর এলাকার মৃত আনছার আলী শেখের ছেলে।।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. মুকিত হাসান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ীদের আটকের অভিযানে নামে পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ী আজগর আলীকে আটক করা হয়। তখন তার দেহ তল্লাশি করে দুই বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে তার বসতঘরের সামনে থেকে কালো রংয়ের জিপার থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ফুল মিয়া বলে, সাইফুল নামে এক ব্যক্তি খুলনা ও সাতক্ষীরা থেকে ইয়াবা এবং ফেনসিডিল সংগ্রহ করে তার কাছে সাপ্লাই দিত। আর সে তা পিরোজপুরের বিভিন্ন মাদক বিক্রেতার কাছে খুচরা বিক্রি করত। আজগর আলী এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোবাহান হোসেন বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

T.A.S / জামান

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত