ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

কমলগঞ্জে ৭ ফুট লম্বা কাঁদিতে ধরেছে হাজারের বেশি কলা


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৫-১০-২০২৪ দুপুর ১:৫৩

একটি কাঁদিতে কতটি কলা থাকতে পারে? ভাবছেন কত আর, ১০০ থেকে সর্বোচ্চ ২০০। কিন্তু কখনো কি শুনেছেন কলার কাঁদি ৭ ফুট লম্বা আর তাতে হাজারের বেশি কলা ধরেছে? এমনই অবাক করা দুটি কলাগাছের দেখা মিলেছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের মুনিম সিদ্দীকির বাড়িতে। আশ্চর্য এই কলার কাঁদি দেখতে আসছেন আশপাশের এলাকার কৌতূহলী মানুষ।

কৃষিবিদরা বলছেন, বাংলাদেশে এটি হাজারি কলা নামে পরিচিত হলেও বিশ্বের বিভিন্ন দেশে এর নাম থাউজ্যান্ডস ফিঙ্গার ব্যানানা। থাউজ্যান্ডস ফিঙ্গার ব্যানানা বিশ্বের সবচেয়ে লম্বা কাঁদির কলা হিসেবে পরিচিত। মানুষ শখের বশে চাষ করেন এটি। এ প্রজাতির কলার আদি নিবাস দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন, থাইল্যান্ড ও মালয়েশিয়ায়। এ ধরনের কলাগাছে একেকটি কাঁদি ৬ থেকে ১০ ফুট লম্বা হয়। কাঁদির উপরের অংশের কলা বড় হলেও নিচের অংশের কলা ছোট থেকে যায়। এ ধরনের কাঁদি গাছের সৌন্দর্য অনেক বাড়িয়ে দেয়।

কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল গ্রামের বাসিন্দা এবং ‘এসো বাগান করি’ নামক একটি গ্রুপের প্রতিষ্ঠাতা অ্যাডমিন মুনিম সিদ্দীকি। তিনি বলেন, আমি ফিলিপাইন থেকে এই কলাগাছ সংগ্রহ করেছি। আমার বাড়িতে দুটি কলাগাছে ফল ধরেছে। ৬-৭ ফুট লম্বা কাঁদি হয়েছে। এগুলো আরো লম্বা হবে। একেকটি কাঁদিতে হাজারের উপরে কলা ধরেছে। আমি শখের বশে রোপণ করেছি। এটির প্রকৃত নাম থাউজ্যান্ডস ফিঙ্গার ব্যানানা আর বাংলাদেশ হাজারি কলা বলে ডাকা হয়। আমার কাছে এই কলাগাছের কিছু চারা ছিল। যারা দেখতে আসেন তাদের মধ্যে অনেকেই আমার কাছ থেকে চারা সংগ্রহ করেছেন। 

তিনি আরো বলেন, আমি বৃক্ষপ্রেমী মানুষ। আমার বাড়িতে বিভিন্ন ধরনের দেশি-বিদেশি ফলদ ও বনজ গাছ রয়েছে। অনেকেই আসেন কলাগাছসহ বিভিন্ন ধরনের গাছ দেখতে। আমরা এই কলাকে দুই ভাবে ব্যবহার করতে পারি। একটি হচ্ছে খাওয়ার জন্য, অপরটি অর্নামেন্টাল প্লান্ট হিসেবে। আমি মূলত বাড়িতে সাজসজ্জা বৃদ্ধির জন্য লাগিয়েছি। এই কলার ছড়ির উপরের অংশের কলা পোক্ত হলে খাওয়া যায়।

থাউঝ্যান্ডস ফিঙ্গার ব্যানানা দেখে প্রকৌশলী রাকিব আহমেদ বলেন, আমরা মুনিম সিদ্দীকির বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। সেখানে বিভিন্ন ধরনের গাছগাছালি আছে। তবে থাউজ্যান্ডস ফিঙ্গার ব্যানানা দেখে অবাক হয়েছি। একটি কলাগাছে ৭-৮ ফুট লম্বা কলার ছড়ি ধরেছে। ছড়ির উপর থেকে নিচ পর্যন্ত কয়েক হাজার কলা ধরেছে। দেখতে অনেক সুন্দর লেগেছে। 

কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় বলেন, এ প্রজাতির কলাকে বিদেশে থাউজ্যান্ডস ফিঙ্গার ব্যানানা বলে। আমাদের দেশে খুবই বিরল এই কলা। এই কলা আকারে অনেক ছোট হলেও কাঁদিতে কয়েক হাজার হয়। 

মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সামছুদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ হাজারি কলা হিসেবে এটি পরিচিত। কেউ চাইলে এই কলা খেতে পারবেন আবার কেউ বাড়ির সাজসজ্জার জন্য লাগিয়ে থাকেন। সঠিক পদ্ধতিতে এই কলাগাছ পরিচর্যা করলে ছড়ির আকার বড় হতে পারে।

জামান / জামান

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান