ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

মুকসুদপুরে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ১৯-১১-২০২৫ বিকাল ৫:৫৩

গোপালগঞ্জের মুকসুদপুরে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে বিবাদের জেরে লাঠির আঘাতে ইয়াছিন শেখ (১২) নামে এক পঞ্চম শ্রেণীর এক স্কুলছাত্র নিহত হয়েছে। ১৮ নভেম্বর মঙ্গলবার রাতে মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের বরইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। ইয়াছিন একই গ্রামের আশরাফ আলী শেখের ছেলে এবং বরইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্র।
স্থানীয় জনগণের থেকে জানা গেছে, রাতে বাড়ির পাশের স্কুল মাঠে ব্যাডমিন্টন খেলার সময় ইয়াছিন শেখের সঙ্গে একই গ্রামের জামাল শেখের ছেলে রিফাত শেখের সাথে বাগবিতণ্ডা হয়। পরে রিফাত লাঠি দিয়ে ইয়াছিনকে মারধর করে। একপর্যায়ে রিফাতের লাঠি ভেঙে যায়। এরপর ভাঙা লাঠি দিয়ে ইয়াছিনের ঘাড়ে আঘাত করে গুরুতর আহত করা হয়। তার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসার জন্য ভাংগা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  অবস্থা আশংঙ্খাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ফরিদপুর মেডিকেল কলেজের ডাক্তার তাকে ভর্তি না করে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করেন। ঢাকা নেয়ার পথে পথিমধ্যে সে মারা যায়। ইয়াসিন শেকের মৃত্যুতে এলাকায় এক শোকের ছায়া নেমে এসেছে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত