ধামইরহাটে ‘আরডিআরএস’ এর ২৯৮ তম শাখার উদ্বোধন
নওগাঁর ধামইরহাটে দেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আরডিআরএস’ এর ২৯৮তম শাখা কার্যালয় ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ীতে উদ্বোধন করা হয়েছে। ১৯ নভেম্বর (বুধবার) দুপুর ১২ টায় নতুন শাখার শুভ উদ্বোধন ও ৫জন ব্যাক্তিকে কৃষির উন্নয়নে ঋণ বিতরণের মাধ্যমে ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও সংস্থার মাইক্রোফিন্যান্স বিভাগের পরিচালক তারিক সাইদ হারুন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী ও খুলনা ডিভিশনাল ম্যানেজার রেজাউল করিম, আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল কাইয়ুম ও রবিউল ইসলাম, এরিয়া ম্যানেজার (পত্নীতলা) রকিবুল হোসেন ও আজিজার রহমান, শাখা ব্যবস্থাপক আলমগীর হোসেন প্রমূখ। উদ্বোধনের পূর্বে প্রধান অতিথি বলেন, ‘১৯৭২ সালে প্রতিষ্ঠিত এ সংস্থা ঋণ, সঞ্চয়, প্রশিক্ষণ ও সামাজিক উন্নয়ন কাজ সহ বিভিন্ন ভাবে দেশের উন্নয়নে ভূমিকা রেখে যাচ্ছে, বিশেষ করে উত্তরাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।’
উদ্বোধন অনুষ্ঠানে সুশীল সমাজের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার নারী -পূরুষ অংশ গ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
শান্তিগঞ্জে সমাজসেবিকা এখলাছুন নেছার ইন্তেকাল, জানাজা শেষে দাফন সম্পন্ন
উৎসবমুখর পরিবেশে টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
শেরপুরে ২৪ বোতল বিদেশি মদসহ সিএনজি চালক গ্রেপ্তার
বৃত্তি পরীক্ষায় বৈষম্য দূরীকরণসহ ৪ দফা দাবিতে গাজীপুরে কিন্ডারগার্টেন শিক্ষক নেতাদের সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জ ও পাবনায় ১০৩টি অস্ত্র ও বিপুল গোলাবারুদ উদ্ধার
ধুনটে ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৪
বাঘায় বিরোধের জেরে ছাত্রদল নেতাকে পিটিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ
মান্দায় এমপি টিপুর হস্তক্ষেপে পাল্টে যাচ্ছে গ্রামীণ জনপথের চিত্র, কাজের মানে এলাকাবাসীর স্বস্তি
বহিরাগত শ্রমিকের ঘামে সচল শিবচরের কৃষি, মাঠজুড়ে ব্যস্ততার ছাপ
ফরিদগঞ্জে ভূমিসেবায় হয়রানি বন্ধে উদ্যোগী সহকারী কমিশনার
পিপিপি পদ্ধতিতে ঢাকার পাঁচ হাসপাতালে উন্নত চিকিৎসাসেবা চালুর উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’