ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

কোম্পানীগঞ্জে মেধা বিকাশ বৃত্তি পরীক্ষায় ৩৫০ শিক্ষার্থীকে সম্মাননা ও বৃত্তি প্রদান


আবদুর রহিম, কোম্পানীগঞ্জ photo আবদুর রহিম, কোম্পানীগঞ্জ
প্রকাশিত: ১৯-১১-২০২৫ বিকাল ৭:৭

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাড়ে তিন হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত মেধা বিকাশ বৃত্তি পরীক্ষা–২০২৫ এর ফলাফলে বৃত্তিপ্রাপ্ত ৩৫০ শিক্ষার্থীর হাতে সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করেছে কোম্পানীগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশন।
বুধবার সকালে উপজেলার ক্রিসেন্ট স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত এ সম্মাননা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি মো. আবু নাছের। সঞ্চালনা করেন ক্রিসেন্ট স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক বেলায়েত হোসেন। অনুষ্ঠানে ৩৫০ শিক্ষার্থীর মাঝে মোট ২ লাখ টাকার বৃত্তি বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও মেধা বিকাশ বৃত্তি পরীক্ষার প্রধান পৃষ্ঠপোষক ক্যাপ্টেন শেখ মাসুদ। তিনি বলেন, “শিক্ষার্থীদের আগামীর যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. বেলায়েত হোসেন, বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোশারফ হোসেন, মাকসুদা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রুহুল আমীন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ ফরিদ আহম্মদ, কোম্পানীগঞ্জ মডেল কেজি স্কুলের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান এবং মারকাযুত তাকওয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আবছার উদ্দিন।
এ ছাড়া উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সেক্রেটারি ইমাম উদ্দিন মিয়াজি, সাংগঠনিক সম্পাদক মো. দিদার হোসেন, বসুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্না, চরহাজারী ফজলুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার মজুমদারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠান শেষে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ও শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও নগদ অর্থ তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা। শিক্ষার্থীদের এমন সফলতায় পুরো অনুষ্ঠানে আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়।

Aminur / Aminur

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ

বোয়ালিয়া মৌজার জমির দলিলে ৯ জাল দাখিলা, রেজিস্ট্রি স্থগিত

কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

রাজারহাটের চর বিদ্যানন্দে জ্বালানি তেলের দামে কৃষকের দুশ্চিন্তা

আত্রাই মহিলা কলেজে নবীনবরণ ও এমপি শেখ রেজাউল ইসলামকে সংবর্ধনা প্রদান

বাকেরগঞ্জে জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজে নবীন বরণ

তারাগঞ্জে রিকশাচালকের অদম্য মেধাবী সন্তান তাপসের স্বপ্নভঙ্গ, মেধায় উত্তীর্ণ হয়েও ভেরিফিকেশনে বাদ