ঢাকা বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

ব্যারিস্টার মওদুদ আহমেদ খান

আমি ধানের শীষের লোক, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা photo আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা
প্রকাশিত: ২৫-১০-২০২৪ দুপুর ৩:১৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুক্তরাজ্য শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ খান বলেছেন, ধানের শীষের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের দলীয় কোন্দল ও গ্রুপিং পরিহার করে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। নেত্রকোনার পূর্বধলায় পূর্বধলা প্রেসক্লাবে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন

তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ১৫ বছর আমরা জেল, জুলুম ও নির্যাতনের শিকার। সাধারণ মানুষ জুলুমের শিকার। জালিম হাসিনার পতন হয়েছে, আল্লাহর তরফ থেকে সিস্টেম আসছে। গত ৫ আগস্ট এরা আবাবিল পাখির মতো এসে তাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এটা আমাদের জনগণের জন্য মুক্তি, বিএনপির জন্য শিক্ষা। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র।

তিনি আরো বলেন, আমি পূর্বধলা উপজেলার উন্নয়নে কাজ করতে চাই। মানুষের সেবায় একজন সেবক হিসেবে নিজেকে আত্মনিয়োগ করতে চাই। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো. জুলফিকার আলী শাহীন। পূর্বধলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. জায়েজুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন- পূর্বধলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি আলী আহমদ খান আইয়োব, উপজেলা ছাত্রদলের সাবেক নেতা মো. আনোয়ার হোসেন, পূর্বধলা প্রেসক্লাবের সহ-সভাপতি নূর আহম্মদ খান রতন, নাগরিক টিভির জেলা প্রতিনিধি কেএম শাখাওয়াত হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক শরীফুল আলম সবুজ ও স্থানীয় সম্পাদক সেলিম আহমেদ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পূর্বধলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. শফিকুল আলম শাহীন, পূর্বধলা প্রেসক্লাবের সদস্য দীপক রঞ্জন সরকার, জাকির আহমদ খান কামাল, মো. এমদাদুল ইসলাম, নূর উদ্দিন মন্ডল দুলাল, মুশতাক আহমদ খান, আব্দুল্লাহ সাকিব, মো. হাবিবুর রহমান, জিয়াউর রহমান, শহীদুল্লাহ, সাংবাদিক শফিকুল ইসলাম খান, মো. ওয়াসিম সরকার, মিঠু সরকার, আব্দুল্লাহ আল মামুন, নাহিদুর রহমান, জুবায়েদ হোসেন বাচ্চু প্রমুখ।

T.A.S / জামান

নেত্রকোণায় জেলা প্রশাসক পরীক্ষার্থীদের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন- সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের নির্দেশনা

বাঁশখালীতে গভীর রাতে প্রশাসনের অভিযান, বালুভর্তি ১ মিনি (ড্যাম্পার) জব্দ

শ্যামনগরে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন: “সুমাইয়া বন্যা আমাদের কেউ নন, অপপ্রচারের তীব্র নিন্দা”

শরণখোলায় বাণিজ্যিকভাবে বিষমুক্ত তেল উৎপাদন শুরু

শ্রীপুরে থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ চারজন গ্রেফতার

তিস্তার চরে বাম্পার ফলন, তবুও হতাশ কৃষক : শিলাবৃষ্টি ও দরপতনে কোটি টাকার ক্ষতি

সুন্দরগঞ্জের চন্ডিপুর ফজলুল হক উচ্চ বিদ্যালয় ও কলেজে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন

ফরিদগঞ্জে সবুজ মাঠে ধুলছে কৃষকের স্বপ্ন

লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কারাগারে বসেই এসএসসি পরিক্ষা দিল নোয়াখালীর রাজন

পূর্বধলায় পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে উপজেলা ছাত্রদল; পানি, স্যালাইন ও শিক্ষা উপকরণ বিতরণ

ধামইরহাটে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

নিরাপত্তাহীনতার অভিযোগে কর্মস্থল ছাড়লেন স্বাস্থ্য কর্মকর্তা