শান্তিগঞ্জে সুজনের নতুন কমিটি গঠন : সভাপতি আবু সঈদ, সম্পাদক সাজ্জাদ
সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা কমিটি পুনর্গঠনের লক্ষ্যে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকাল ৪টায় শান্তিগঞ্জের সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক বারে এ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
শান্তিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি রাধিকা রঞ্জন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবু সঈদের সঞ্চালনায় সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সুজন সিলেটের আঞ্চলিক সমন্বয়ক এ কে কুদরত পাশা ও সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক ফজলুল করিম সাঈদ।
আলোচনা সভাপরবর্তী উপস্থিত সকল সদস্যদের সম্মতিক্রমে সুজনের সাবেক সাধারণ সম্পাদক ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আবু সঈদকে সভাপতি ও সাবেক সহ-সভাপতি ও পদ্মা এনজিও সংস্থার নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি শেখ মো. ফয়জুল ইসলাম, সহ-সভাপতি সাংবাদিক সামিউল কবির, যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক মান্নার মিয়া, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মো. নুরুল হক, দিলীপ কুমার দাস ও মো. শফিকুল ইসলামসহ ৯ সদস্যকে মনোনীত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সুজনের শান্তিগঞ্জ উপজেলা কমিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও সদস্য ফখরুল ইসলাম, সুমন মিয়া, মুন্না খান, জিলানী মিয়া, আব্দুস শহীদ প্রমুখ।
উল্লেখ্য, নির্বাচিত সদস্যরা আগামী ৭ কার্যদিবসের মধ্যে বাকি সদস্যদের মনোনীত করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে সিদ্ধান্ত হয়।
T.A.S / জামান
বাতিল কমিটি পুনর্বহালের চেষ্টা ঘিরে লোহাগড়ার হাজরাখালীতে উত্তেজনা
পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক।
ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত
কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক
নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান
ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি
লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা
শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন