ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে ১৯৫ স্মার্টফোন উদ্ধার, দুই চোর আটক


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ২৫-১০-২০২৪ দুপুর ৩:৩২

জয়পুরহাট শহরের প্রাণকেন্দ্র পাঁচুর মোড় এলাকায় জাহানারা প্লাজা মার্কেটের মোবাইল ডিলার মাহবুব ট্রেডার্সের শোরুমে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ৬টার দিকে চোরের দল শোরুম থেকে প্রায় ৬০ লাখ টাকার ১৯৫টি স্মার্টফোন চুরি করে পালানোর সময় স্থানীয়রা তাদের আটক করে পুলিশে দেন। 

পুলিশ তাদের কাছ থেকে তিনটি ডেমোসহ ১৯৫টি মূল্যবান স্মার্টফোন এবং ১ লাখ ৫৭ হাজার টাকা উদ্ধার করে। চোর চক্রের দুজনকে গ্রেফতার করলেও কয়েক সদস্য পালিয়ে গেছে। এ ঘটনায় সদর থানায় একটি  মামলা দায়ের করা হয়েছে।  

শুক্রবার (২৫ অক্টোবর) পুলিশ সুপাররের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।

আটককৃতরা হলো- কুমিল্লার কোতোয়ালি থানার টমটম ব্রিজ এলাকার মোহাম্মদ লাব্বীর হোসেনের ছেলে কবির হোসেন (৩৪) এবং দেবীদ্বার উপজেলার গাংগোনগর গ্রামের মৃত কুদ্দুস আলীর ছেলে মোহাম্মদ রিপন (২৭)। 

জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, বৃহস্পতিবার সকালে চোরের দল জয়পুরহাট শহরের জিরো পয়েন্টের জাহানারা প্লাজা মার্কেটের প্রধান ফটকের তালা কাটে। এরপর মাহবুব ট্রেডার্সের মোবাইল শোরুমের কয়েকটি তালা কেটে মূল্যবান স্মার্টফোন চুরি করে। খবর পেয়ে পুলিশ কবির নামে একজনকে আটক করে। এরপর তার দেয়া তথ্যমতে পাঁচবিবির পাঁচমাথা এলাকা থেকে রিপনকে আটকসহ ১৯৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। চক্রটির অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে বলেও জানান পুলিশ সুপার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) কেএমএ মামুন খান চিশতি, সদর থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন, পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান প্রমুখ।

T.A.S / জামান

চাঁদপুরে আগুনে পুড়েছে ৬ ব্যবসা প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষয়ক্ষতি

বাঞ্ছারামপুরে ডাকাত, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

চাঁদপুরে ২২ হাজার ইয়াবা উদ্ধার, অভিযানের আগেই পালাল মাদক কারবারি

প্রত্যন্ত গ্রামে জ্ঞানচর্চার বাতিঘর স্পিকার আ. জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি

বাগেরহাটের মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ ৪ কারবারি আটক, যাত্রীবাহী বাস জব্দ

পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪

দৌলতপুরের ধর্মদহে রাজু মালিথার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ

জ্বালানির দাহে পুড়ছে কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় সেচ ও চাষের খরচে দিশেহারা কৃষক

মা-বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড়ে হত্যা মামলার পলাতক আসামি সাবেক এমপি মুক্তা আটক

টুঙ্গিপাড়ায় নির্ধারিত সময়ের আগেই ছুটি, প্রধান শিক্ষকের বক্তব্যে অসঙ্গতি

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে ১০ মামলার আসামী আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

লালমনিরহাটে আলোচিত মিতু হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড