ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বিএনপি মানবিক রাজনীতিতে বিশ্বাস করে : ছাত্রদল সভাপতি রাকিব


আবুল হোসেন রাজু , কুয়াকাটা photo আবুল হোসেন রাজু , কুয়াকাটা
প্রকাশিত: ২৫-১০-২০২৪ দুপুর ৪:২২

জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ছাত্রদল শোডাউনে বিশ্বাস করে না।  শুধু ব্যানার-ফেস্টুন নয়, নতুন ধারার রাজনীতি উপহার দেবে ছাত্রদল। শুক্রবার (২৫ অক্টোবর) বেলা ১১টায় পর্যটননগরী কুয়াকাটায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো ৩১ দফাসংবলিত লিফলেট বিতরণ করার সময় তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, বিগত ১৫ বছর আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েও যেসব কর্মী রাজপথ ছাড়েনি এবং দলীয় ভাইয়ের কাছ থেকে মৃত্যু দেখেও হাত ছেড়ে যায়নি, এমন কর্মীদের মূল্যায়ন করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত ১৫ বছর ধরে ছাত্রলীগ ক্যাম্পাসে ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে নিরীহ ছাত্রদের নির্যাতনসহ নানা অপকর্মে জড়িত থাকার অপরাধে বর্তমানে নিরপেক্ষ সরকার তাদের নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগ নিজেরাই তৈরি করেছে সন্ত্রাসী আইন ২০০৯। তাদের তৈরি আইনের ফাঁদে নিজেরাই আটকে গেছে।

এ সময় উপস্থিত ছিলেন- ছাত্রদলের সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম রিয়াদ, শাকির আহমেদ ও এইচএম আবু জাফর, যুগ্ম-সম্পাদক এমএম মাসুদ, আবদুল জলিল আমিনুল ও রিয়াজ আনোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক সাইদুর রহমান, আনিচুর রহমান ও রিয়াজ হোসেন, সাবেক সমাজসেবা সম্পাদক মওদুদ হোসেন মঈন, সাবেক গণসংযোগ বিষয়ক সম্পাদক ফিরোজ আলম।

আরো উপস্থিত ছিলেন- পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী, সদস্য সচিব জাকারিয়া আহম্মেদ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আল আমিন হাওলাদার, ৩নং যুগ্ম-আহ্বায়ক প্রিন্স শরীফ, কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, কুয়াকাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক জুবায়ের আহম্মেদ রিয়াজ, সদস্য সচিব নেছার উদ্দিন হাওলাদার প্রমুখ।

T.A.S / জামান

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬