ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

কারো অপরাধের দায় নেবে না বিএনপি : মেজর হাফিজ


তজুমদ্দিন প্রতিনিধি photo তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৫-১০-২০২৪ দুপুর ৪:২৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহাম্মেদ বীর বিক্রম বলেছেন, জনগণ মনে করে ছাত্র-জনতা ও রাজনৈতিক দলসমূহের প্রচেষ্টায় দ্বিতীয়বারের মতো এই দেশ স্বাধীন হয়েছে। আমরা নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অবলম্বন করব। আমরা কোনো দেশের গোলাম হয়ে থাকতে রাজি নই। অপকর্ম করার জন্য রাজনীতি করি না। বিএনপি ভদ্রলোকের দল। কারো অপরাধের দায় নেবে না বিএনপি। আমরা মনে করি দলমত নির্বিশেষে এখানে মানুষ মিলেমিশে বসবাস করবে। অতীতের তুলনায় তজুমদ্দিন-লালমোহন শান্তির নীড়ে পরিণত হবে। 

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে তজুমদ্দিন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংকালে মেজর হাফিজ এসব কথা বলেন। 

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু, সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, যুগ্ম-আহ্বায়ক মাকসুদুর রহমান, জাকির হোসেন হাওলাদার, চাঁদপুর ইউনিয়ন (দক্ষিণ) বিএনপির সভাপতি মহিউদ্দিন জুলফিকার, সোনাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন পাটোয়ারী, সোনাপুর ইউনিয়ন বিএনপি নেতা ডা. ফিরোজ শিকদার, জাকির হোসেন মনু, চাচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম নিরব, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা আ. হালিম জাহাঙ্গীর, উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান মোহাম্মদ সাফা পিন্টু, সদস্য সচিব শাজাহান, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি কামাল উদ্দিন, সম্পাদক রুহুল আমিন খোকন, শ্রমিক দলের সভাপতি ইকবাল হোসেন লিটন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মামুন হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আ. গফুর, তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. রাসেল আহমেদ প্রমুখ।

T.A.S / জামান

মনিরামপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এমপি গাজী এনামুল হক

চলনবিলে বিদ্যুৎপৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু

লাকসামে মাদক বিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মাদক, স্মার্টফোন আসক্তি, সামাজিক অবক্ষয়কে লাল কার্ড দেখিয়ে শপথ নিলেন দেবীগঞ্জে কয়েক শতাধিক শিক্ষার্থী

কুড়িগ্রামে ১১১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা

নাগেশ্বরীতে পুলিশের অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় প্যান্ট পিস জব্দ করেছে পুলিশ

তিন অর্থবছরেও নির্মাণ হয়নি কালভার্ট, দুর্ভোগে ৫ গ্রামের মানুষ

বরিশাল সদরে যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা

ঘোড়াঘাটে ১,১৩৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নবীনগরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন

সার্ভিস কন্ট্রাক্টের নামে রেলের যন্ত্রাংশ সংকট, সেবা বিঘ্নিত!

চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব নির্বাচনে মর্ত্তুজা-জাকারিয়া প্যানেলের জয়