যবিপ্রবির বিভিন্ন প্রশাসনিক পদে একযোগে দায়িত্ব পেলেন ১৭ শিক্ষক
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিভিন্ন ইনস্টিটিউট, ল্যাব, সহকারী প্রভোস্টসহ বিভিন্ন প্রশাসনিক পদে একযোগে ১৭ শিক্ষককে নিয়োগ দেয়া হয়েছে। এরমধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার, সিএসআরআইএল ল্যাবরেটরি, ড. এমএ ওয়াজেদ মিয়া ইনস্টিটিউট, সাইবার সিকিউরিটি সেন্টার, আইসিটি সেল, আইকিউএসি, ইন্টারন্যাশনাল সার্ভিস সেন্টারের পরিচালক এবং উপ-সহকারী পরিচালক ও সহকারী হল প্রভোস্ট।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) যবিপ্রবি রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে দায়িত্বপ্রাপ্ত সকলেই বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী বেতন-ভাতাদি প্রাপ্ত হবেন।
যবিপ্রবি সেন্টার ফর সফস্টিকেটেড ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড রিসার্চ ল্যাব (সিএসআরআইএল) ও জিনোম সেন্টারের পরিচালক হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। একই সাথে দুই ল্যাবের উপ-পরিচালক হয়েছেন পুষ্টি ও খাদ্য প্রযুক্তি (এনএফটি) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ওমর ফারুক এবং একই বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আলাউদ্দীন।
ড. এমএ ওয়াজেদ মিয়া উচ্চ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালকের দায়িত্ব পেয়েছেন ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের অধ্যাপক ড. মো. আমিনুর রহমান। একই সাথে ইনস্টিটিউটটির সহযোগী পরিচালকের দায়িত্ব পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রশিদ।
আইসিটি সেলের পরিচালকের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. ফরহাদ বুলবুল। একই সাথে সহকারী পরিচালকের দায়িত্ব পেয়েছেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের প্রভাষক এসএম আরিফুল হক এবং একই বিভাগের প্রভাষক যুবায়ের আল মাহমুদ।
ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালকের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. বিপ্লব কুমার বিশ্বাস। কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রভাষক আবু রাফে মো. জামিলকে বিশ্ববিদ্যালয়ের সাইবার সেন্টারের পরিচালক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
ইন্টারন্যাশনাল সার্ভিস সেন্টারের সহকারী পরিচালক হিসেবে এনএফটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইদুজ্জামান এবং ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহেদী হাসানকে নিয়োগ দেয়া হয়েছে। নবনির্মিত বীর প্রতীক তারামন বিবি হলে সহকারী প্রভোস্ট হিসেবে কেমিকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. শাহানাজ পারভীন, পিএমই বিভাগের সহকারী অধ্যাপক ফারজানা ইয়াসমিন নিপা ও ইংরেজি বিভাগের প্রভাষক তাবাসসুম ইসলাম নবনীকে নিয়োগ দেয়া হয়েছে।
এছাড়া নবনির্মিত মুনশী মোহাম্মদ মেহেরুল্লাহ হলে সহকারী প্রভোস্ট হিসেবে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তানজীর আহমেদ ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক এএইচএম শাহরিয়ারকে নিয়োগ দেয়া হয়েছে।
T.A.S / জামান
১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন
ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ
বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত
শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা
উৎপাদনমুখী বিনিয়োগ ও দক্ষ মানবসম্পদ গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা
বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ
বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী
নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ
নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল
বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন