শান্তিগঞ্জে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে সীরাত পাঠ প্রতিযোগিতা সম্পন্ন
আমরা শান্তিগঞ্জী গ্রুপের উদ্যোগে সুনামগঞ্জের শান্তিগঞ্জে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে সীরাত পাঠ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার আব্দুল মজিদ কলেজে এ সীরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির ১০৪ জন শিক্ষার্থী লিখিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মজিদ কলেজের আইসিটি বিভাগের প্রভাষক জাফর আলী এবং সুনামগঞ্জ আলহেরা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষক হাফিজ আবু বক্কর। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিক্ষানুরাগী ফরমান উদ্দিন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সঈদ, সিনিয়র সহ-সভাপতি সামিউল কবির এবং সাধারণ সম্পাদক মো. নুরুল হক।
আরো উপস্থিত ছিলেন- আমরা শান্তিগঞ্জী গ্রুপের অ্যাডমিন আফসার আহমাদ, মডারেটর হাফিজ আশরাফ সরদার, সদস্য খালেদ হোসেন, রাহেল মিয়া, তানিম, হাবিবুর, জাবেদ ও মোজাম্মিল প্রমুখ।
T.A.S / জামান
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার