যুবসমাজকে যুবসম্পদে রূপান্তরিত করতে হবে : আলাউদ্দিন সিকদার
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার আমির আলাউদ্দিন সিকদার বলেছেন, বিগত ১৫ বছর স্বৈরাচার আওয়ামী লীগ যুবকদের অপব্যবহার করেছে। তাদের দিয়ে চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি; এমনকি হত্যাকাণ্ড ঘটিয়ে নিজেদের ক্ষমতার মসনদকে পাকাপোক্ত করার অপচেষ্টায় লিপ্ত থেকেছে। মাদক-ইয়াবার মাধ্যমে যুবসমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গসংগঠনের প্রেতাত্মারা। কিন্তু আমরা উত্তম চরিত্র গঠনের মধ্যদিয়ে যুবসমাজকে যুবশক্তিতে পরিণত করে নতুন বাংলাদেশ বিনির্মাণের হাতিয়ারে রূপান্তরিত করতে চাই।
শুক্রবার (২৫ অক্টোবর) জামায়াতে ইসলামীর যুব বিভাগ সীতাকুণ্ড উপজেলার উদ্যোগে আয়োজিত যুব সম্মেলনে বক্তব্যে এসব কথা বলেন তিনি। স্থানীয় এল কে সিদ্দিকি স্কয়ারে বিকাল ৩টায় অনুষ্ঠিত সম্মেলনে হাজার হাজার যুবকের উপস্থিতি নজর কাড়ে সীতাকুণ্ডবাসীর।
উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী। যুব বিভাগ সীতাকুণ্ড উপজেলার সেক্রেটারি তৌহিদুল ইসলামের সঞ্চানলায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী, সমাজসেবা সম্পাদক মাস্টার নূরু ছালাম, আইন সম্পাদক জসিম উদ্দিন আজাদ, সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান, সাবেক আমির তৌহিদুল হক চৌধুরী, যুব বিভাগ সীতাকুণ্ড উপজেলার অর্থ ও মিড়িয়া সম্পাদক অ্যাড. ছিবগাতুল্লাহ খালেদ।
আরো বক্তব্য রাখেন- জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সমাজসেবা সম্পাদক আবু তাহের, সীতাকুণ্ড উপজেলা সেক্রেটারি রাশেদুজ্জামান মজুমদার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাড. আশরাফুর রহমান, অফিস সম্পাদক আবু হাফস মো. নকীব, শিল্প ও বাণিজ্য সম্পাদক শামছুল হুদা, যুবাইদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল নূরুল কবির, এপিপি হোসাইন মোহাম্মদ আশ্রাফ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি সাজিদ চৌধুরী, সাবেক সভাপতি নুর মোহাম্মদ, ইকবাল হোসাইন, পৌর জামায়াতের আমির হাফেজ আলী আকবর, ৪নং মুরাদপুর ইউনিয়ন জামায়াতের আমির শহিদ উল্লাহ, ৮নং সোনাইছড়ি ইউনিয়ন জামায়াতের আমির নুর ইসলাম।
উপস্থিত ছিলেন- যুব বিভাগ সীতাকুণ্ড উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার সভাপতি, সেক্রেটারি এবং বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এমএসএম / জামান
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার