পঞ্চগড়ে জেলা পরিষদ চেয়ারম্যানের ক্ষমতা ব্যবহার করে ফসলি জমিতে অবৈধ উপায়ে চা কারখানা নির্মাণ
আইন ভঙ্গ ও জেলা পরিষদ চেয়ারম্যানের ক্ষমতা ব্যবহার করে আব্দুল হান্নান শেখ সদর উপজেলার শুড়িভিটা এলাকায় নিজের কেনা ১২-১৫ বিঘা দুই-তিন ফসলি জমিতে মাটি ভরাট করে চা কারখানা নির্মাণের প্রস্তুতি গ্রহণ করছেন। বিনানুমতিতেই জমির শ্রেণি পরিবর্তন করে ফেলেছেন তার মতো আরো বহু মানুষ। অথচ ভূমি কর্মকর্তাদের উদাসীনতায় ব্যবহারভিত্তিক জমির শ্রেণি পরিবর্তন না করায় রাজস্ব হারাচ্ছে সরকার। নির্বিচারে কৃষিজমি ভরাটের কারণে অনেক জায়গায় বর্ষা ও সেচের পানি চলাচলে ব্যাহত হচ্ছে।
স্থানীয়রা জানান, পঞ্চগড়ের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হান্নান শেখ ফসলি জমিতে মাটি ভরাট করছেন চা কারখানা নির্মাণের জন্য। এতে একদিকে যেমন ফসলি জমি কমে যাচ্ছে, অন্যদিকে আবাসিক এলাকায় চা কারখানা হলে পরিবেশদূষণ হবে। চা কারখানা নির্মাণ বন্ধের দাবি জানান তারা।
জানা গেছে, ফসলি জমি, বাণিজ্যিক ও শিল্প এলাকার জমির উন্নয়ন কর আদায় করেন সহকারী ভূমি কর্মকর্তারা। ২০১৬ সালের কৃষিজমি সুরক্ষা আইনের (খসড়া আইন)-৪ ধারায় বলা রয়েছে, কৃষিজমি ভরাট করতে স্থানীয় প্রশাসনের কাছ থেকে অনুমতি নিতে হবে। কিন্তু এ আইনের তোয়াক্কা না করে নির্বিচারে ফসলি জমি ভরাট করা হচ্ছে। পূর্বানুমতি ছাড়া জমির শ্রেণি পরিবর্তন করা হলে শ্রেণি পরিবর্তনকারীকে তার নিজ দায়িত্বে জমি পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। ব্যক্তি বা প্রতিষ্ঠান আইনের ধারা লংঘন করলে পাঁচ বছরের দণ্ড বা সর্বনিম্ন এক লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।
কৃষিজমিতে মাটি ভরাট করা হচ্ছে- এমন অভিযোগের ভিত্তিতে আব্দুল হান্নান শেখের সাথে মুঠোফোন যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততা দেখিয়ে ফোনটি কেটে দেন।
পঞ্চগড় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি জানান, কৃষিজমি ভরাট করে বাড়ি কিংবা অন্য কিছু নির্মাণ করতে হলে অবশ্যই অনুমতি নিতে হবে। কেউ না নিয়ে থাকলে অপরাধ হবে। জমির শ্রেণি পরিবর্তন করা হলে অবশ্যই খাজনার পরিমাণ বৃদ্ধি পাবে।
এমএসএম / জামান
বাঘায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত
সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড
ব্যাপক অনিয়মের অভিযোগ সিসিএফ’র বিরুদ্ধে, তদন্তে দুদক
কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার
রাজস্থলীতে বিশ্ব শিক্ষক দিবসে র ্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা
বিশ্ব শিক্ষক দিবসে ফুল-উপহারে শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত শিক্ষকরা
তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
জয়পুরহাটে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
সবুজ লতায় কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় মাচা ভরা 'প্যাশন' বিপ্লব বিশুর