ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

বড়লেখায় সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু


বড়লেখা প্রতিনিধি photo বড়লেখা প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১০-২০২৪ দুপুর ৩:১৮

মৌলভীবাজারের বড়লেখায় সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত এক শিক্ষক মারা গেছেন। শুক্রবার (২৫ অক্টোবর) বিকালে বড়লেখা পৌরসভার বরাইগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষকের নাম সমিত চন্দ্র নাথ (৬১)। তিনি উপজেলার দাসেরবাজার ইউনিয়নের তালুকদারপাড়া এলাকার মৃত সত্যেন্দ্র চন্দ্র নাথের ছেলে এবং বিয়ানীবাজার উপজেলার লাউতা বহুমুখী হাই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক।

স্থানীয়রা জানান, সমিত চন্দ্র নাথ শুক্রবার বড়লেখা পৌরসভার বারইগ্রাম এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানে ছিলেন। সেখান থেকে বিকালে মোটরসাইকেলডোগে তিনি বাড়ি যাওয়ার উদ্দেশে রওয়ানা দেন। তার মোটরসাইকেলটি চান্দগ্রাম-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে উঠতেই দ্রুতগামী একটি পিকআপ সেটিকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটের একটি হাসপাতালে প্রেরণ করা হয়। সিলেট রাগিব-রাবিয়া মেডিকেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।

শিক্ষক সমিত নাথের বড় ভাই বাবু লাল নাথ বলেন, একটি পিকআপের ধাক্কায় তার ভাই গুরুতর হয়। পরে সিলেটে রাগিব-রাবিয়া মেডিকেল হাসপাতালে নেয়ার পর মারা যায়। এ ঘটনায় তাদের কোনো অভিযোগ নেই।

বড়লেখা থানার ওসি মো. আবদুল কাইয়ূম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে শনিবার সকালে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় তারা লাশ ময়নাতদন্ত ছাড়া সৎকারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।

এমএসএম / জামান

সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ

নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক

বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন

আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ

রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান

টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে পদ বঞ্চিতরা

‎কুতুবদিয়ায় ইত্তেফাকুল হুফফাজের উপজেলা শাখার অভিষেক সম্মেলন