অভয়নগরে চোর সন্দেহে যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতনে থানায় মামলা, আটক ১
যশোরের অভয়নগরে ভ্যান চুরির সন্দেহে ইউসুফ মল্লিক (২০) নামে মানসিক প্রতিবন্ধী যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) বিকালে ইউসুফেরে পিতা শরিফ মল্লিক বাদী হয়ে অভয়নগর থানায় মামলাটি দায়ের করেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আহম্মেদ আলী বেগ (৬০) নামে একজনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার চলিশিয়া ইউনিয়নের বাগদাহ গ্রামের ইদ্রিস আলী খাঁর বাড়িসংলগ্ন একটি মুদি দোকানের পাশে এ নির্যাতনের ঘটনা ঘটে। আটক আহম্মেদ আলী বেগ বাগদাহ গ্রামের মৃত মোকসেদ আলী বেগের ছেলে। নির্যাতনের শিকার ইউসুফ মল্লিক একই গ্রামের শরিফ মল্লিকের ছেলে।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য ফারুক শেখ বলেন, গত মঙ্গলবার রাতে বাগদাহ গ্রামের গোলাম মওলার একটি ভ্যান বাড়ির ভেতর থেকে চুরি হয়। খোঁজাখুঁজির পর চুরি যাওয়া ভ্যানের সন্ধান না পেয়ে প্রতিবেশী যুবক ইউসুফ মল্লিককে সন্দেহ করেন গোলাম মওলা। বৃহস্পতিবার সকালে চোর সন্দেহে ইউসুফকে ওই দোকানের পাশে একটি গাছের সঙ্গে উল্টো করে ঝুলিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় চুরির অপবাদ অস্বীকার করলে গোলাম মওলা, আহম্মেদ আলী বেগসহ ২-৩ জন ঝুলন্ত ইউসুফকে পিটিয়ে আহত করে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
আহত যুবকের পিতা শরিফ মল্লিক বলেন, চোর সন্দেহে আমার মানসিক প্রতিবন্ধী ছেলেকে গাছে উল্টো করে ঝুলিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। বিষয়টি জানার পর আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি। নির্যাতনকারীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। আশা করি সুবিচার মিলবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমাদুল করিম বলেন, ভ্যানচোর সন্দেহে গাছে ঝুলিয়ে এক যুবককে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত আহম্মেদ আলী বেগকে আটক করা হয়েছে। বাকিদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / জামান
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার