শনিবারও কমলাপুরে ট্রেনের ভয়াবহ শিডিউল বিপর্যয়
শনিবারও ট্রেনের ভয়াবহ শিডিউল বিপর্যয়ে কমলাপুর রেলস্টশনে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। লাইনচ্যুত পঞ্চগড় এক্সপ্রেসের বগি উদ্ধার হলেও সিগন্যাল সিস্টেম ক্ষতিগ্রস্ত হওয়ায় এখনও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। প্রতিটি ট্রেন ছাড়ছে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা দেরিতে।
এরই মধ্যে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস এবং জামালপুরগামী অগ্নিবীণা এক্সপ্রেসের যাত্রা বাতিল করেছে কর্তৃপক্ষ।শনিবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে এই ঘোষণা দেয় কমলাপুর রেস্টেশন কর্তৃপক্ষ। যাত্রীদের টিকিটের রিফান্ড যথাসময়ে করা হবে বলেও জানানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে কমলাপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয় পঞ্চগড় এক্সপ্রেস। এতে সিগন্যাল ব্যবস্থার ক্ষতি হওয়ায় ট্রেনের শিডিউল বিপর্যয় এখনো কাটেনি। এতে যাত্রী ভোগান্তি চরমে পৌঁছেছে। স্টেশনে এসেও ট্রেনে উঠতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।
শুধু যাত্রা বিলম্ব নয়, অনেকের অভিযোগ আছে স্টেশনের ব্যবস্থাপনা নিয়েও। এছাড়া নানা সংস্কারের ভিড়ে রেল লাইন অবহেলিত থাকায় ক্ষোভ জানান যাত্রীরা।
বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
এমএসএম / এমএসএম
সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন