ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

হাটহাজারীতে শ্রীকৃষ্ণের জন্মতিথি পালিত


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ৩০-৮-২০২১ দুপুর ২:৩৫

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি বলেছেন, অধর্ম ও দুর্জনের বিনাশ এবং ধর্ম ও সুজনের রক্ষায় সনাতনী সম্প্রদায়ের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে পৃথিবীতে আগমন করেন। শ্রীকৃষ্ণের ভাব ও দর্শন যুগ যুগ ধরে হিন্দু সমাজ ও সংস্কৃতিতে গভীরভাবে প্রোথিত। তাঁর জীবন, কর্ম আর আদর্শ থেকে শিক্ষা নিয়ে তাঁকে অনুসরণ করতে পারলেই সমাজ থেকে হিংসা, বিদ্বেষ, হানাহানি নির্মূলের মাধ্যমে সুন্দর সমাজ বিনির্মাণ সম্ভব। সোমবার (৩০ আগস্ট) হাটহাজারী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে সীতাকালী কেন্দ্রীয় মন্দিরে দিনব্যাপী পবিত্র গীতাপাঠ, শ্রীকৃষ্ণের পূজা, আলোচনা সভা ও গরিবদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিষদের সভাপতি কল্যাণ পালের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন রামকৃষ্ণ সেবাশ্রমের তত্ত্বাবধায়ক স্বামী পূর্ণব্রতানন্দ মহারাজ। বিশেষ অতিথি ছিলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংস্কৃত বিভাগের চেয়ারম্যান ও পরিষদের প্রধান উপদেষ্টা ড. শিপক নাথ, হাটহাজারী সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. মো. শামীম, শিক্ষক নেতা রণজিত নাথ, পরিষদের প্রধান সমন্বয়ক শিক্ষক নেতা শিমুল মহাজন, সাবেক সভাপতি উদয় সেন, প্রধান পৃষ্ঠপোষক লিটন মহাজন।

উৎসব উদযাপন কমিটির সদস্য সচিব মুন্সি বিশ্বজিৎ দের স্বাগত বক্তব্যের পর অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাংসদের একান্ত সহকারী সৈয়দ মনজুরুল আলম, ওসমান কবির রাসেল, দীপন দাশ, ডা. অসীম দাশগুপ্ত, তপন পাল, সাংবাদিক শ্যামল নাথ, কারুকাঞ্চন আচার্য্য, লিটন পালিত, ছোটন দাশ, সাংবাদিক সুমন পল্লব, অ্যাড. কৃষ্ণ প্রসাদ নাথ, চন্দন নাথ, নটরাজ চৌধুরী, বিধান বণিক, অ্যাড. রিখা শর্মা, নয়ন চৌধুরী, বিশ্বজিত নাথ, সাহস শীল।

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ