পরিবেশ ধ্বংসকারীরাই গিলে খাচ্ছে পাহাড়
নিয়ন্ত্রণ ও ম্যানেজ করে চলত অবৈধ পাহাড় এবং মাটিসহ অবৈধ সব পরিবেশ ধ্বংসযজ্ঞের। এক চক্রের হাতেই পাহাড় ধ্বংসের মহাসিন্ডিকেট। এ সিন্ডিকেট সরবরাহ করে পেলোডার, ডাম্প ট্রাক, ব্যাকহো-লোডার, সিজরলিফটসহ সকল পরিবহন। তাদের নিয়ন্ত্রণেই চলে পার্বত্য জেলা খাগড়াছড়ির পাহাড়ের সর্বনাশ।
অনুসন্ধানে উঠে এসেছে অনেকের নাম। মহালছড়ির অঘোষিত সিন্ডিকেট চক্রের প্রধান শুক্কুর এ চক্রের হোতা। চক্রের অন্য সদস্যরা হলো-মহালছড়ির নিয়ন্ত্রক জাহিদুল, রুবেল, কামাল ও হামিদ। অন্যদিকে পরিবেশ ধ্বংসের এ লীলায় সঙ্গী হয়েছে অনেকেই। তারাই গিলে খাচ্ছে সবুজে ঘেরা পাহাড়।
তথ্য নিয়ে জানা যায়, স্থানীয় প্রভাবশালীদের সাথে সখ্যতা গড়ে তুলে ম্যানেজ করাসহ বিভিন্ন সেক্টরকে বশ মানিয়ে এ অবৈধ কর্মযজ্ঞে ভাগ পেতেন অনেকেই। মাসিক হারে নির্ধারিত চাঁদা, পকেট মানি, খবর প্রেরক, সমন্বয়ক; এই তালিকা থেকে বাদ পড়েনি এক শ্রেণির রাজনৈতিক দুর্নীতিবাজও ।
অনুসন্ধানে মহালছড়ি সিন্ডিকেট ছাড়া রামগড়ের মহিউদ্দিন মেম্বার, রামগড়ের পাতাছড়া ইউপির ইউনুছ মেম্বার, লতিফ মেম্বার, গুইমারার রাজন, আনন্দ সোম, মাটিরাঙার আলা উদ্দিন, তাজু সরদার, মানিকছড়ির ফারুক, কাদের, হাই সাহেব, আনোয়ার, খাগড়াছড়ির উত্তর সবুজবাগের আজম খানের টিলা ভূমি জোর করে কেটে নেয়া জুয়েল, কামাল, খাগড়াছড়ি শালবাগান এডিসি হিল পূর্ব দয়ানগর এলাকার ট্রাক্টরচালক ও পাহাড়খেকো মো. বক্কর, মো. রান সহ অনেকের নাম উঠে এসেছে।
অঘোষিত সিন্ডিকেট চক্রের প্রধান মহালছড়ির শুক্কুর এ চক্রের হোতা নয় দারি করে জানান, আমার একটি গাড়ি আছে। আমি সরকারি কাজ করি। বিভিন্ন জায়গায় রাস্তার কাজে চলে। এ সময় তিনি নিজেকে সিন্ডিকেট চক্রের মূল হোতা নয় দাবি করে অন্যদের চেনেন বলে হুংকার ছেড়ে জমির উপরিভাগের মাটি সমান করাসহ একাধিক কথা তুলে ধরেন। একই সাথে অন্য উপজেলার পাহাড়খেকোর নাম ধরে নানা ফিরিস্তি তুলে ধরে প্রতিবেদকের সাথে সাক্ষাতের প্রস্তাব দেন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক অধিবাসী জানান, পাহাড় কাটার অভিযোগের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় বিধিমোতাবেক ব্যবস্থা না নেয়ার কারণে পাহাড় কাটা, জমি ভরাট, ফসলি জমি ধ্বংস, পরিবেশ বিপর্যয় ছাড়াও অপরাধ বেড়েইে চলেছে। বছরের পর বছর এ ধ্বংসযজ্ঞ চালিয়ে এলেও আইন প্রয়োগে প্রশাসনের নীরবতায় প্রশ্ন উঠেছে জনমনে।
খাগড়াছড়ি জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সহিদুজ্জামান বলেন, যারাই পাহাড় কাটছে বা পরিবেশ নষ্ট করবে, তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় বিধিমোতাবেক ব্যবস্থা নেয়া হচ্ছে। এছাড়া সুনির্দিষ্ট অভিযোগ পেলে জড়িতদের ছাড় দেয়া হবে না বলে তিনি জানান।
এমএসএম / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন