কুয়াকাটায় আস্থা লাইফ ইন্স্যুরেন্সের বার্ষিক কনফারেন্স অনুষ্ঠিত
বাংলাদেশ সেনাবাহিনীর তত্বাবধানে পরিচালিত একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বার্ষিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়ে গেল সাগরকন্যা খ্যাত পটুয়াখালীর কুয়াকাটায়। শনিবার (২৬ অক্টোবর) কুয়াকাটার একটি আবাসিক হোটেলের হলরুমে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আস্থা লাইফের ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার ও ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েটদের সক্রিয় অংশগ্রহণ, পারস্পরিক মতবিনিময় ও বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানটি উদযাপন করা হয়।
এর আগে শুক্রবার থেকেই তারা এ কর্মসূচির অংশ হিসেবে দুদিন কুয়াকাটায় অবস্থান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। উপস্থিত ছিলেন- আস্থা লাইফের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগেরপ্রধান মো. আব্দুল মান্নান, কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকগণ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সম্মানিত চেয়ারম্যান ও সেনাপ্রধানের দক্ষ নেতৃত্বে পরিচালিত জীবন বীমার প্রতি সাধারণ মানুষের নির্ভরযোগ্যতা ও বিশ্বাস ফেরাতে নতুন ধারার বীমা সেবার অঙ্গীকার নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে প্রতিশ্রুতি রক্ষা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার ক্ষেত্রে অত্যন্ত উঁচুমানের দৃষ্টান্ত স্থাপনপূর্বক বীমা শিল্পে একটি নতুন ধারার স্মার্ট জীবন বীমা কোম্পানির রোল মডেল হিসেবে অবদান রেখে চলছে।
প্রধান অতিথির বক্তব্যে কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি বলেন, বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে ইন্স্যুরেন্স খাত প্রচুর কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিও জনগণের সেবায় তাদের কার্যক্রম পরিচালনা করছে।
তিনি আরো বলেন, আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান, যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত।
এমএসএম / জামান
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে