ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

কমলাপুর স্টেশনের স্ক্রিনে ভেসে উঠল ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-১০-২০২৪ বিকাল ৫:১৭

ছাত্র-জনতার আন্দোলনে দেশ ছেড়ে ভারতে গিয়েছেন শেখ হাসিনা। এতে করে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর থেকেই কার্যত বন্ধ রয়েছে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম। দলটির অনেক নেতাও দেশ ছেড়েছেন।

এ অবস্থার মধ্যেই রাজধানীর কমলাপুর রেলস্টেশনের বহির্গমন পথের এলইডি স্ক্রিনে হঠাৎ ভেসে উঠে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা। এ ঘটনায় জড়িতদের খুঁজছে স্টেশন কর্তৃপক্ষ।

শনিবার (২৬ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে। ইতোমধ্যে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ধারণা করা হচ্ছে স্টেশনে আসা কোনো যাত্রী এই ভিডিওটি ধারণ করে পোস্ট করেছেন। এরপরই এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। অনেকেই এ ঘটনায় জড়িতদের স্বৈরাচারের দোসর দাবি করে তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

পলাশ মাহবুব নামের একজন ভিডিওটি ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ‘ঠিকমতো ট্রেন চলার নাম নেই, কিন্তু এসব ঠিকঠাক চলছে।’

ভিডিওটিতে দেখা যায়, স্টেশনের বাইরে পথের গেটের ওপরে থাকা এলইডি স্ক্রিনে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা ভাসছে। এখানে সাধারণত ‘ধন্যবাদ’, ‘স্বাগতম’ বা যাত্রীদের সচেতনতামূলক বিভিন্ন বাণী প্রচারিত হয়ে থাকে।

ঢাকা রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, ভোর ৫টা ৫৭ মিনিট থেকে সকাল ৯টা ৫১ মিনিট পর্যন্ত ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখাটি স্ক্রিনে প্রদর্শিত হয়। পরে রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি জানার পর স্ক্রিনটি বন্ধ করে দেয়।

ঢাকা রেলওয়ে স্টেশনমাস্টার আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, দুই দিন ধরে ট্রেন বিলম্বে ছাড়ছে, আমরা এ সমস্যা নিয়ে ব্যস্ত ছিলাম। যাত্রীদের ক্ষোভের বিষয়টা সফটলি হ্যান্ডেল করছিলাম। এরই মধ্যে একজন এসে বললো স্ক্রিনে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা। পরে আমি গিয়ে দেখি তখন স্ক্রিন বন্ধ করে দেওয়া হয়েছে। কে বা কারা এই জিনিসটা করেছে জানতে পারিনি।

এ বিষয়ে ঢাকা রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার গণমাধ্যমকে বলেন, সকাল ৯টার দিকে আমরা বিষয়টি জানতে পারি। অনেকেই বলছেন, ভোর থেকেই স্ক্রিনে লেখাটি দেখা গেছে। সকাল ৯টা ৫১ মিনিটে আমরা স্ক্রিনটি বন্ধ করে দিই। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

সূত্রাপুরে রাজউকের অভিযানের পরও বহুতল ভবনের কাজ অব্যাহত, রফাদফার অভিযোগ

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ