ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটের কালাই উপজেলায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ২৬-১০-২০২৪ বিকাল ৬:৩

জয়পুরহাটের কালাই উপজেলার চরবাখরা গ্রামের তছিমদ্দিন ফকির নামে এক ব্যক্তির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ অক্টোবর) গভীর রাতে ডাকাতির এ ঘটনা ঘটে। ডাকাতরা বাড়ির সদস্যদের মারপিট করে গরু, নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ যাবতীয় মালামাল লুট করে নিয়ে গেছে। এ সময় ডাকাতরা নারী নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ খবর পেয়ে জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ২টার দিকে প্রাচীর টপকে ডাকাতের দল বাখরা গ্রামের তছিমদ্দিনের বাড়িতে ঢুকে বাড়ির সদস্যদের মারপিট করে ডাকাতি করে। প্রায় দুই ঘণ্টা ধরে ডাকাতিকালে ডাকাত দল প্রায় ১০ লাখ টাকা মূল্যের ৪টি গরু, নগদ ৩ লাখ ৮০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও বাড়ির বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় বাড়ির এক গৃহবধুকে নির্যাতনের অভিযোগও পাওয়া গেছে।

ডাকাতদের মারপিটে আহত গৃহকর্তার স্ত্রী রোকেয়া বেগম (৬৫), বড় ছেলে গোলাম মোস্তফা (৪২) ও নাতনি মিম্মাকে (১৫) কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ছোট ছেলের স্ত্রী মালা বেগমকে (২৫) জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমএসএম / জামান

চাঁদপুরে আগুনে পুড়েছে ৬ ব্যবসা প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষয়ক্ষতি

বাঞ্ছারামপুরে ডাকাত, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

চাঁদপুরে ২২ হাজার ইয়াবা উদ্ধার, অভিযানের আগেই পালাল মাদক কারবারি

প্রত্যন্ত গ্রামে জ্ঞানচর্চার বাতিঘর স্পিকার আ. জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি

বাগেরহাটের মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ ৪ কারবারি আটক, যাত্রীবাহী বাস জব্দ

পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪

দৌলতপুরের ধর্মদহে রাজু মালিথার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ

জ্বালানির দাহে পুড়ছে কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় সেচ ও চাষের খরচে দিশেহারা কৃষক

মা-বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড়ে হত্যা মামলার পলাতক আসামি সাবেক এমপি মুক্তা আটক

টুঙ্গিপাড়ায় নির্ধারিত সময়ের আগেই ছুটি, প্রধান শিক্ষকের বক্তব্যে অসঙ্গতি

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে ১০ মামলার আসামী আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

লালমনিরহাটে আলোচিত মিতু হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড