শিবচরে বিএনপি প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ
মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন তার কর্মী-সমর্থকেরা।
বুধবার (৫ নভেম্বর) সকালে শিবচর পৌর এলাকার ৭১ সড়কে শতাধিক নারী-পুরুষসহ বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন মনোনয়ন স্থগিত মানি না, মানবো না। কামাল জামানের প্রার্থীতা পুনর্বহাল চাই এসব স্লোগান দিতে দিতে সড়কে বসে পড়েন এবং যান চলাচল বন্ধ করে দেন।
স্থানীয় বিএনপির সিনিয়র নেতারা বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে কামাল জামান মোল্লার মনোনয়ন পুনর্বহাল করা না হয়, তাহলে শিবচরের জনগণ বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে লাগাতার কর্মসূচি পালন করা হবে।
বিক্ষুব্ধ কর্মীরা অভিযোগ করেন, দলীয় সিন্ডিকেটের কারণে কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করা হয়েছে, যা কর্মীদের কাছে অন্যায্য সিদ্ধান্ত বলে মনে হয়েছে। তারা অবিলম্বে তার মনোনয়ন পুনর্বহালের দাবি জানান।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied