ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শান্তিগঞ্জে আগুন লেগে ছাই দোকানঘর, ১০ লাখ টাকার ক্ষতি


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১০-২০২৪ বিকাল ৬:৮

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার পাথারিয়া ইউনিয়নের গনিগঞ্জ বাজারের শাহ আলম স্টোর নামক একটি দোকানঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে গনিগঞ্জ বাজারের শাহ আলম স্টোরে হঠাৎ করেই আগুন লাগে। আগুন দেখে ব্যবসায়ী আগুন আগুন বলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। এরপর স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন৷ পরে খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। এর আগেই দোকানে থাকা মালামাল ও লগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়৷ এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।

দোকানের মালিক শাহ আলম বলেন, এত বছর ধরে ব্যবসা করছি, কখনো এমন ঘটনা ঘটেনি। আজ হঠাৎ করেই আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে গেছে৷ আমি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হলাম৷ 

এ ব্যাপারে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ (ভারপ্রাপ্ত) আলমগীর হোসেন বলেন, খবর পাওয়ার সাথে সাথে গিয়ে আগুন নেভানো হয়। তবে আমরা ঘটনাস্থলে গিয়ে মালামাল উদ্ধার করলেও এর আগেই ভয়াবহ আগুনে দোকানের অনেক মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। কী কারণে আগুনের সূত্রপাত, আমরা তা তদন্ত করছি৷

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত