ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

রাঙামাটিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু


মনু মারমা, রাঙামাটি photo মনু মারমা, রাঙামাটি
প্রকাশিত: ২৬-১০-২০২৪ বিকাল ৬:৯

রাঙামাটির কাউখালী উপজেলার রাঙ্গীপাড়া এলাকায় পানিতে ডুবে আফ্রিদা আক্তার (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার ঘাগড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের রাঙ্গীপাড়া এলাকায় বাড়ির পাশের পুকুরে পড়ে শিশুমৃত্যুর এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুটি ওই গ্রামের আফজাল হোসেনের ছোট মেয়ে।

শিশুটির আত্মীয় ও পুলিশ জানায়, আফ্রিদাকে বাড়ির উঠানে রেখে তার মা কাজে যান। শিশুটি উঠানের আশপাশে খেলা করছিল। একপর্যায়ে মাকে খুঁজতে বের হলে পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর মা শিশুটিকে দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি করতে থাকেন। এ সময় বাড়ির লোকজন ও প্রতিবেশীরা এসে খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে শিশুটিকে পাওয়া যায়। সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আফ্রিদাকে মৃত ঘোষণা করেন।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম সোহাগ জানান, অসচেতনতার কারণে এমনটি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। শিশুটির মৃত্যু নিয়ে কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএসএম / জামান

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান

পটুয়াখালীতে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হেয়ার আইল্যান্ড ও সোনার চর হতে পারে পর্যটন শিল্পের নতুন দিগন্ত

নবীনগরে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি সত্য রঞ্জন দাস গ্রেপ্তার

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ ২ জন গ্রেপ্তার

শত শত শিক্ষার্থীর অনুপ্রেরণা এমরুল কায়েস খান

উলিপু‌রে মাদরাসার জ‌মি‌ দখল ক‌রে বসতবা‌ড়ি নির্মাণ, দখলমুক্ত করার দাবি

বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ যুবক

রাজশাহীতে পররাষ্ট্র ও কুটনীতিতে জন মতামত বিষয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে যুবকের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী, বিচারের দাবিতে মানববন্ধন

‎ত্রিশাল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাবনায় অবৈধভাবে সার মজুত করায় দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা ও ৩৮১ বস্তা সার জব্দ

নড়াগাতীতে পুলিশকে মারধরের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে মিজানুরের সংবাদ সম্মেলন