ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল সম্পন্ন


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ২৬-১০-২০২৪ রাত ১০:২

নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। কাউন্সিল উপলক্ষে শনিবার (২৬ অক্টোবর) লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে সকাল সাড়ে ৯টা থেকে শুরু করে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হয়। ভোটগ্রহণ চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনে। নির্বাচনে উপজেলা বিএনপির ৮৫২ জন কাউন্সিলরের মধ্যে ৮০৬ জন এবং পৌর বিএনপির ৪৫৯ জনের মধ্যে ৪১৬ জন কাউন্সিলর গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। 

ভোট গণনা শেষে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ফলাফল ঘোষণা করেন। এ সময় বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুণ্ডু, নড়াইল জেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

নির্বাচনে লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি হিসেবে ২৮১ ভোট পেয়ে মো. আহাদুজ্জামান বাটু চশমা প্রতীকে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিএম নজরুল ইসলাম দোয়াত-কলম প্রতীক নিয়ে পেয়েছেন ২৬০ ভোট। সাধারণ সম্পাদক পদে কাজী সুলতানুজ্জামান সেলিম ছাতা প্রতীকে ৪০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. টিপু সুলতান আনারস প্রতীক নিয়ে ৩৮৬ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে শাহ আলম শিকদার টিউবওয়েল প্রতীকে ২৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওহিদুজ্জামান ওহিদ সিলিং ফ্যান প্রতীকে পেয়েছেন ২০১ ভোট। 

এছাড়া পৌর বিএনপির সভাপতি পদে মো. মিলু শরীফ দোয়াত-কলম প্রতীকে ১৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এসএম শাহিন বিপ্লব (চশমা) প্রতীকে ১৫৯ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মশিয়ার রহমান সান্টু। তিনি মোমবাতি প্রতীকে ২৪৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আকিদুল ইসলাম আনারস প্রতীকে পেয়েছেন ৮১ ভোট।  

সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন এসএ সাইফুল্লাহ আল মামুন। মাছ প্রতীকে তিনি পেয়েছেন ২৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জহিরুল ইসলাম জহির গোলাপফুল প্রতীকে পেয়েছেন ১৭৫ ভোট। 

উল্লেখ্য, দীর্ঘ ১৫ বছর পর লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হলো।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ