যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প
জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার পরিবর্তে কুয়াকাটা পৌর যুবদল ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে। তারই অংশ হিসেবে প্রায় ২০০ জন গরিব, দুস্থ ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাখাইন মহিলা মার্কেট মাঠে পৌর যুবদল এ চিকিৎসাসেবার আয়োজন করে।
কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন বাবুল। বিশেষ অতিথি ছিলেন- পৌর বিএনপির সহ-সভাপতি এমএ মান্নান চৌধুরী, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল, পৌর বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর আশ্রাফ সিকদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের নির্দেশনায় আমরা মানুষের সেবায় কাজ করছি। আমরা কেক কেটে, মিষ্টি বিতরণ করে টাকা খরচ না করে ওই টাকায় দুস্থ ও গরিব-দুখী মানুষকে চিকিৎসাসেবা দিয়ে আসছি। যুবদল সব সময় মানুষের পাশে থেকে গণতন্ত্র প্রতিষ্ঠাসহ ভোট ও ভাতের অধিকার নিশ্চিতে কাজ করে আসছে।
চিকিৎসা নিতে আসা ৬৫ বছরের বৃদ্ধা সাজেদা খাতুন বলেন, ‘পায়ে ঝিঝি দেয়, মুখে ব্যথা, ভাত খাইতে পারি না। শুনলাম বিএনপিতে টাকা ছাড়া ওষুধ দেয়, চিকিৎসা দেয়। তাই আসলাম, চিকিৎসা নিলাম। আমি খুবই খুশি ওষুধ পেয়ে।’
ব্যতিক্রমধর্মী এ উদ্যোগের বিষয়ে জানতে চাইলে কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ ফারুক বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার গত ১৫ বছর আমাদের কোনো সভা-সমাবেশে করতে দেয়নি। নেতাকর্মীদের নামে মামলা হামলা দিয়ে নির্যাতন করেছে। এরপরও জাতীয়তাবাদী দল (বিএনপি) থেমে থাকেনি। বিএনপি সাম্যের দল। সকল নৈরাজ্য রোধে কাজ করে যাচ্ছে। আগামীতেও আমাদের এ ধারা অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে