ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

কালুরঘাট সেতুতে যানচলাচল শুরু, দুর্ভোগ কমবে বোয়ালখালীবাসীর


সাইফুদ্দিন রমিজ, চট্টগ্রাম ব্যুরো  photo সাইফুদ্দিন রমিজ, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২৭-১০-২০২৪ দুপুর ১:১৫

চট্টগ্রামের বহুল আলোচিত শতবর্ষী কালুরঘাট সেতু অবশেষে যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। সংস্কারকাজের জন্য এক বছরের বেশি সময় ধরে বন্ধ থাকার পরে রবিবার (২৭ অক্টোবর) সকালে সেতুটি যান চলাচলের জন্য উম্মুক্ত করে দেয়া হয়।

এদিকে বোয়ালখালীবাসীদের সেতুটির সংস্কারকাজ চলমান থাকায় নগরীতে যাতায়াতের জন্য ভোগান্তি পোহাতে হয়েছে। দীর্ঘ ১৪ মাস ব্যবহার করতে হয়েছে ফেরি। ফেরিযাত্রাও খুব বেশি সুখকর ছিল না তাদের জন্য। কারণ নিত্য দুর্ঘটনা ছিল এই ফেরির যাত্রীদের নিয়তি, ঘটেছে প্রাণহানির ঘটনাও।

প্রতিদিন কালুরঘাট সেতু দিয়ে চলাচল করা বোয়ালখালীর বাসিন্দা ইমন শাহ দৈনিক সকালের সময়কে বলেন, আজ থেকে সেতু দিয়ে যান চলাচলের করছে। এতে আমাদের অনেক সময় বেঁচে যাচ্ছে। দীর্ঘ প্রায় ১৪ মাস ফেরি ব্যবহার করেছি। এখন দ্রুত কালুরঘাট সেতু দিয়ে কর্মস্থলে যেতে পেরে খুশি আমরা। 

এদিকে, সেতুতে নতুন করে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। সেতুর পাটাতনের ওপর বিশেষ প্রযুক্তির কংক্রিটের ঢালাই দেয়া হয়েছে। ফলে এখন আর সেখানে পানি জমবে না। সেতু নির্মাণের ৯৩ বছর পর রেল ও যানবাহন চলাচলের সঙ্গে এখন পথচারীরা হেঁটেও পারাপার হতে পারবেন। এতে যান চলাচলে কোনো প্রভাব পড়বে না বলে আশা সংশ্লিষ্টদের।

রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মোহাম্মদ নাজমুল ইসলাম দৈনিক সকালের সময়কে বলেন, কালুরঘাট সেতুর সংস্কারকাজ শেষ হয়েছে। রবিবার সকাল থেকে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। বুয়েটের বিশেষজ্ঞ দল গাড়ি চলাচলের বিষয়ে সিদ্ধান্ত দিয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, চট্টগ্রামের কর্ণফুলী নদীর উপর ১৯৩১ সালে প্রায় ৭০০ মিটার দৈর্ঘ্যের স্টিলের কাঠামোর কালুরঘাট রেলসেতুটি নির্মিত হয়। পরবর্তীতে গাড়ি চলাচলের উপযোগী করে দক্ষিণ চট্টগ্রামসহ কক্সবাজারের সাথে সংযোগ স্থাপন করে ঐতিহাসিক কালুরঘাট সেতু। ২০২৩ সালের ১ আগস্ট জরাজীর্ণ এ সেতুর সংস্কারকাজ শুরু হয়। প্রায় ১৪ মাস সংস্কারকাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স ইনফ্রাস্ট্রকচার লিমিটেড।

এমএসএম / জামান

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২