ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

রাঙামাটিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প


মনু মারমা, রাঙামাটি photo মনু মারমা, রাঙামাটি
প্রকাশিত: ২৭-১০-২০২৪ দুপুর ১:১৬

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় জেলা বিএনপি কার্যালয়ে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. নুরুন্নবীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েমের সঞ্চালনায় আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির উপজাতি বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিল প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ৫ আগস্ট জাতীয়তাবাদী শক্তিসহ ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশ নতুনভাবে ঘুরে দাঁড়ালেও এখন দেশের বিরুদ্ধে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগসহ তাদের দোসররা গভীর ষড়যন্ত্রে লিপ্ত। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয়তাবাদী শক্তিকে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

আলোচনা সভার আগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। আলোচনা সভা শেষে অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসাসেবায় জেলা যুবদলের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এমএসএম / জামান

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে চেম্বার অব কমার্সের পরিচ্ছন্নতা অভিযান

পটুয়াখালীতে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হেয়ার আইল্যান্ড ও সোনার চর হতে পারে পর্যটন শিল্পের নতুন দিগন্ত

নবীনগরে আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি সত্য রঞ্জন দাস গ্রেপ্তার

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ ২ জন গ্রেপ্তার

শত শত শিক্ষার্থীর অনুপ্রেরণা এমরুল কায়েস খান

উলিপু‌রে মাদরাসার জ‌মি‌ দখল ক‌রে বসতবা‌ড়ি নির্মাণ, দখলমুক্ত করার দাবি

বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ যুবক

রাজশাহীতে পররাষ্ট্র ও কুটনীতিতে জন মতামত বিষয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে যুবকের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী, বিচারের দাবিতে মানববন্ধন

‎ত্রিশাল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাবনায় অবৈধভাবে সার মজুত করায় দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা ও ৩৮১ বস্তা সার জব্দ

নড়াগাতীতে পুলিশকে মারধরের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে মিজানুরের সংবাদ সম্মেলন