ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে যুবদলের উদ্যোগে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ২৭-১০-২০২৪ দুপুর ১:১৬

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জয়পুরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) সকাল ৮টায় জেলা যুবদলের আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচির সূচনা করা হয়।

এ উপলক্ষে জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে গরিব ও অসহায় মানুষদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ আন্দোলন-সংগ্রামে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনানের সভাপতিত্বে বক্তব্য দেন- জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক রেজভী আহমেদ, গোলাম রাব্বানী রাব্বি, সদস্য মুহিদুল ইসলাম রাজিব, রেজাহাত হোসেন রনি, জিল্লুর রহমান, পলাশ, ওলিউজ্জামান সেলিম, লিটন, ফাহাদ, রেজা, মুমিন, সোহাগ, সোহেল মণ্ডল প্রমুখ।

এমএসএম / জামান

চাঁদপুরে আগুনে পুড়েছে ৬ ব্যবসা প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষয়ক্ষতি

বাঞ্ছারামপুরে ডাকাত, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

চাঁদপুরে ২২ হাজার ইয়াবা উদ্ধার, অভিযানের আগেই পালাল মাদক কারবারি

প্রত্যন্ত গ্রামে জ্ঞানচর্চার বাতিঘর স্পিকার আ. জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি

বাগেরহাটের মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ ৪ কারবারি আটক, যাত্রীবাহী বাস জব্দ

পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪

দৌলতপুরের ধর্মদহে রাজু মালিথার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ

জ্বালানির দাহে পুড়ছে কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় সেচ ও চাষের খরচে দিশেহারা কৃষক

মা-বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড়ে হত্যা মামলার পলাতক আসামি সাবেক এমপি মুক্তা আটক

টুঙ্গিপাড়ায় নির্ধারিত সময়ের আগেই ছুটি, প্রধান শিক্ষকের বক্তব্যে অসঙ্গতি

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে ১০ মামলার আসামী আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

লালমনিরহাটে আলোচিত মিতু হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড