খালিয়াজুরীতে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বাবরের মুক্তির জন্য মিলাদ মাহফিল অনুষ্ঠিত
নেত্রকোনার খালিয়াজুরীতে উপজেলা জাতীয়তাবাদী যুবদলের ব্যানারে কলেজ মাঠে রবিবার (২৭ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক রাজীব হোসেন পলাশের সঞ্চালনায় ও আহ্বায়ক মো. এনামুল হক ছোটনের সভাপতিত্বে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
শুরুতেই খালিয়াজুরী উপজেলা যুবদলের ব্যানারে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে এসে শেষ হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. নাজমুল হক আরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক কাউসার রহমান সেকুল, এরশাদুল আলম শাহীন, নাজমুল হাসান নয়ন, উজ্জ্বল গাজী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাযহারুল ইসলাম পলিন, যুগ্ম-আহ্বায়ক ইয়াসির আহম্মদ, মেন্দিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এমএ মান্নান চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক খায়রুল ইসলাম, জাহাঙ্গীর আলম, কাউসার আহম্মেদ, শাহনুর ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সুমন মিয়া, যুগ্ম-আহ্বায়ক আবু ছালেকসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে উক্ত সভায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের কারামুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এমএসএম / জামান
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী