ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের আইন কর্মকর্তা হলেন আটোয়ারির রিয়াজুল ইসলাম
ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের আইন কর্মকর্তা হলেন আটোয়ারির কৃতী সন্তান অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম। ঢাকা জেলা ও দায়রা জজ আদালতসহ বিভিন্ন আদালতে ৬৬৯ জন আইনজীবীকে সরকারি আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।
গত ১৪ অক্টোবর আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর উইং থেকে এ সম্পর্কিত নিয়োগ আদেশ জারি করা হয়। আদেশে পূর্বে নিয়োগকৃত সব আইন কর্মকর্তার নিয়োগাদেশ বাতিলক্রমে তাদের নিজ নিজ পদের দায়িত্ব থেকেও অব্যাহতি প্রদান করা হয়। ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এজিপি) হিসেবে নতুন নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মো. রিয়াজুল ইসলাম।
তিনি পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলার তোড়িয়া ইউনিয়নের বোধগাঁও গ্রামের মো. ইসাহাক আলীর ছেলে। তিনি ২০১৮ সালে ঢাকা আইনজীবী সমিতির সদস্যপদ গ্রহণ করেন, ২০২৩ সালে বাংলাদেশ সুপ্রিমকোর্টের হাইকোর্ট ডিভিশনে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং ২০২৩ সালে সুপ্রিমকোর্ট বারের সদস্যপদ লাভ করেন।
ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়ায় পঞ্চগড়ের আটোয়ারির মানুষ তাকে অভিবাদন জানিয়েছেন।
এমএসএম / জামান
বাঘায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত
সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড
ব্যাপক অনিয়মের অভিযোগ সিসিএফ’র বিরুদ্ধে, তদন্তে দুদক
কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যার প্রধান আসামি গ্রেপ্তার
পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার
রাজস্থলীতে বিশ্ব শিক্ষক দিবসে র ্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা
বিশ্ব শিক্ষক দিবসে ফুল-উপহারে শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত শিক্ষকরা
তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
জয়পুরহাটে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
সবুজ লতায় কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় মাচা ভরা 'প্যাশন' বিপ্লব বিশুর