পানছড়ির জিয়ানগরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৩নং পানছড়ি ইউপির শনটিলায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এর আয়োজক ছিল ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন। শনিবার (২৬ অক্টোবর) শনটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আবদুল মান্নানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আফজল হোসেন।
এদিকে সন্ধ্যায় ৫নং উল্টাছড়ি ইউপির ২নং ওয়ার্ডের জিয়ানগর এলাকার বিএনপি পরিবারের সাথে মতবিনিময় সভার আয়োজন করে পানছড়ি উপজেলা বিএনপি। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আবুল কাশেম। সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবুল বাশার।
অনুষ্ঠান দুটিতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, সহ-সভাপতি নুরুল কায়েস শিমুল, যুগ্ম-সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম, মো. ইসমাইল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দিদারুল আলম, শ্রমিক দলের সভাপতি মো. শাহজাহান, উল্টাছড়ি ইউপির প্যানেল চেয়ারম্যান ও কৃষক দলের সভাপতি মো. আবুল হাশেম প্রমুখ।
বক্তারা বলেন, মামলা-হামলা ও জুলুমেই কাটিয়েছি আমরা বছরের পর বছর। শনটিলার রাস্তাসহ জিয়ানগর এলাকায় লাগেনি উন্নয়নের কোনো ছোঁয়া। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জেলা বিএনপির সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ওয়াদুদ ভূঁইয়াকে নির্বাচিত করে সংসদে পাঠাতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
অপরাজনীতি ও মিথ্যাচারের বিরুদ্ধে সাভারে ঢাকা জেলা যুবদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ
দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত
শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ
সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক
ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার
৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার
বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা
পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র্যালি ও বৃক্ষরোপণ
চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত
তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস
হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত
চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা