যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের উদ্বোধন করেন নাগরপুর উপজেলা বিএনপির সদস্য মো. রবিউল আওয়াল লাভলু।
যুবদলের উদ্যোগে উপজেলা বিএনপি কার্যালয়ে এ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. নাজমুল হক স্বাধীনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. নজরুল ইসলামের সঞ্চালনায় ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ ছালাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সিনিয়ার সহ-সভাপতি মো. আহাম্মদ আলী রানা, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. ফনির হোসেন ভূঁইয়া, সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম দ্বীপন, যুগ্ম-আহ্বায়ক মো. ইকবাল কবীর, মো. আরিফুল ইসলাম নবা, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান লাভলু, ছাত্রবিষয়ক সম্পাদক মো. জিহাদ হোসেন ডিপটি, সহ-ছাত্রবিষয়ক সম্পাদক মো. জাহিদ হাসান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল, সদস্য সচিব মো. মনির হোসেনসহ উপজেলা বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসা পরামর্শ, কিডনি, ডায়াবেটিস ও ব্লাডপ্রেশার পরীক্ষাসহ রোগীদের বিনামূল্যে ওষুধ দেয়া হচ্ছে। এ সময় ফ্রি চিকিৎস্যাসেবা পেয়ে খুশির কথা জানিয়েছেন সেবাগ্রহীতারা।
এমএসএম / জামান
দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ
ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার।
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড
১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ
জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা
বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার
বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে
তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন
তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট
নানা আয়োজনে কুড়িগ্রামে ৭১টিভির জন্মদিন পালন
Link Copied