ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬

পিরোজপুরে গণঅধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন


শাহিন ফকির photo শাহিন ফকির
প্রকাশিত: ২৭-১০-২০২৪ দুপুর ৪:৮

শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় গণঅধিকার পরিষদ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয়, জেলা ও উপজেলার সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে জেলা কার্যালয়ে দলটির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সদর উপজেলার আহ্বায়ক মো. আলমগীর শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার নিজামুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ পিরোজপুর জেলা সভাপতি মো. নাজমুল ইসলাম সোহাগ, হাকিম মোহাম্মদ কামাল হোসেন, সহ-সভাপতি পিরোজপুর জেলা, মাওলানা কালিমুল্লাহ ইউসুফ, সাধারণ সম্পাদক পিরোজপুর জেলা, মো. সাঈদ আকন, সদস্য সচিব সদর উপজেলা এবং বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ। 

মোস্তফা কামাল অপুর সঞ্চালনায় কোরআন তেলাওয়াত ও কেক কাটার মধ্যদিয়ে আলোচনা শুরু করা হয়। এ সময় বক্তারা বলেন, গণঅধিকার পরিষদ বাংলাদেশের সকল জনগণের সার্বিক অধিকার আদায়ের লক্ষ্যে প্রতিষ্ঠিত। এই সংগঠন ২০১৮ সাল থেকে কোটা আন্দোলনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে রাজপথে লড়াইয়ের মধ্যদিয়ে জেল-জুলুম ও রক্ত ঝরিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। যুদ্ধ নয়, আমরা শান্তি চাই। যে কোনো ধরনের ধ্বংসাত্মক কাজ, অগ্নিসংযোগ, চাঁদাবাজি, গুম, খুন, ধর্ষণ, চোরাচালান-মাদক কারবারি প্রতিহত করাই আমাদের সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য। সকল শ্রেণির মানুষের সার্বিক অধিকার আদায়ের লক্ষ্যেই গণঅধিকার পরিষদের সৃষ্টি।

সভাপতির বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

এমএসএম / জামান

সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ