ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সম্মেলন অনুষ্ঠিত


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ২৭-১০-২০২৪ দুপুর ৪:৩৮

পঞ্চগড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) দুপুরে পঞ্চগড় চেম্বার অব কমার্স ভবনে এ কর্মী সম্মেলনের আয়োজন করে সংগঠনটির জেলা শাখা। 

সংগঠনটির জেলা সভাপতি ওয়ালিউর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গোলাম রব্বানী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- পঞ্চগড় জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন, বাংলাদেশ স্থলবন্দরের সাধারণ সম্পাদক আবুল হাসেম বাদল, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মফিজ উদ্দীন, জেলা জামায়াতের সেক্রেটারি দেলওয়ার হোসরন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আব্দুল মতিন, জেলা কমিটির সহ-সভাপতি তোফায়েল প্রধান প্রমুখ।

বক্তারা বলেন, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শ্রমিক সংগঠন হলো বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। গত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের জুলুম-নির্যাতনের কারণে আমরা খোলামেলা কোনো কর্মসূচি পালন করতে পারিনি। আল্লাহর ইচ্ছাতেই গণঅভ্যুথানের মাধ্যমে ফ্যসিস্ট সরকার দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শ্রমিক কল্যাণ ফেডারেশনের অধীনে এক হাজার ট্রেড ইউনিয়ন সৃষ্টি হয়েছে। আগামীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনকে শক্তিশালী করার জন্য সারাদেশের প্রতিটি ইউনিয়ন তথা ওয়ার্ডে ট্রেড ইউনিয়ন করার ঘোষণা দেন বক্তারা।

সম্মেলনটি সঞ্চালনা করেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। এতে জেলার বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।

এমএসএম / জামান

বাঘায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত

সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড

ব্যাপক অনিয়মের অভিযোগ সিসিএফ’র বিরুদ্ধে, তদন্তে দুদক

​কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

রাজস্থলীতে বিশ্ব শিক্ষক দিবসে র ্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মুকসুদপুরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে বিশেষ সভা

বিশ্ব শিক্ষক দিবসে ফুল-উপহারে শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত শিক্ষকরা

তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

জয়পুরহাটে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

সবুজ লতায় কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় মাচা ভরা 'প্যাশন' বিপ্লব বিশুর

শিক্ষকদের বটবৃক্ষের সাথে তুলনা করলেন মধুখালী নির্বাহী অফিসার মাসুদুর রহমান