হাতিয়ায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দুপক্ষের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাতিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে, বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও রক্ত পরীক্ষাসহ ওষুধ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার (২৭ অক্টোবর) সকালে হাতিয়া উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে সাবেক এমপি প্রকৌশলী মো. ফজলুল আজিমের বাসভবনে নিজাম উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আমিরুল ইসলাম আমির।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ এবং পৌর বিএনপির আলাউদ্দিন আলো। উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলাম শামীম, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট নূর হোসেন সুমন, মো. শাহিন উদ্দিনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।
অপরদিকে হাতিয়া উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আরেক পক্ষ মেঘনা ডায়াগনস্টিক সেন্টারের সামনে একই ধরনের কর্মসূচি পালন করে। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌরসভা বিএনপি সভাপতি ও সহকারী অধ্যাপক মোকাররম বিল্লাহ শাহাদাত।
উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন আজাদের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব আবুল বাশার হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক জাকের উদ্দিন পারভেজ, মো. ফাহিম উদ্দিন, শাহেদ রানা, ইমতিয়াজ মামুন, পৌর যুবদলের সদস্য সচিব মোছলেহ উদ্দিন, যুগ্ম-আহ্বায়ক কাওছার মোস্তফা প্রমুখ।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান