ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে জয়পুরহাটে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে জয়পুরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) বিকালে জয়পুরহাট সদর উপজেলার দোগাছী শহীদ সেকেন্দার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবীর শুভ্রর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুল ওয়াহাব।
জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শরিফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন- জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আলী হাসান মুক্তা, শহর বিএনপির আহ্বায়ক মতিউর রহমান, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক হারুনুর রশিদ জুয়েল, তৌফিক এলাহী, আব্দুল মতিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক জহুরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক কোষাধ্যক্ষ রাশেদুজ্জামান রাশেদ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিপন, শহর ছাত্রদলের আহ্বায়ক গোলাম মাহফুজ শুভ, জেলা যুবদলের সদস্য মাজহারুল হক সেন্জু, বেলায়েত হোসেন বেনু, মনির ভূঁইয়া, ইকবাল হোসেন, এফতাদুল হক, রুহুল আমীন, লিটন, যুবনেতা তারেক ইবনে ফিরোজ, ফাহাদ হোসেন, ছাত্রনেতা সাফায়েত সোববাহ প্রমুখ।
ফ্রি মেডিকেল ক্যাম্পে গরিব-অসহায় প্রায় এক হাজার মানুষকে ফ্রি চিকিৎসাসেবা এবং তাদের মাঝে ওষুধ বিতরণ করা হয়।
এমএসএম / জামান
চাঁদপুরে আগুনে পুড়েছে ৬ ব্যবসা প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষয়ক্ষতি
বাঞ্ছারামপুরে ডাকাত, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
চাঁদপুরে ২২ হাজার ইয়াবা উদ্ধার, অভিযানের আগেই পালাল মাদক কারবারি
প্রত্যন্ত গ্রামে জ্ঞানচর্চার বাতিঘর স্পিকার আ. জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি
বাগেরহাটের মোংলায় ৭৫ কেজি গাঁজাসহ ৪ কারবারি আটক, যাত্রীবাহী বাস জব্দ
পঞ্চগড় সীমান্তে অবৈধপথে ভারত যাওয়ার সময় আটক ৪
দৌলতপুরের ধর্মদহে রাজু মালিথার বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ
জ্বালানির দাহে পুড়ছে কৃষকের স্বপ্ন: উল্লাপাড়ায় সেচ ও চাষের খরচে দিশেহারা কৃষক
মা-বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড
পঞ্চগড়ে হত্যা মামলার পলাতক আসামি সাবেক এমপি মুক্তা আটক
টুঙ্গিপাড়ায় নির্ধারিত সময়ের আগেই ছুটি, প্রধান শিক্ষকের বক্তব্যে অসঙ্গতি
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে ১০ মামলার আসামী আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা