চন্দনাইশে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
চট্টগ্রামের চন্দনাইশে মিথ্যা ঘঠনাকে কেন্দ্র করে চন্দনাইশ থানায় মিথ্যা অভিযোগ দায়ের করায় উক্ত অভিযোগ প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ও তার পরিবার। গতকাল সন্ধায় চন্দনাইশ পৌরসভাস্থ সদরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অভিযুক্তকারী ও ভুক্তভোগী মো. লিটন। এসময় তিনি জানান,গত ২৬ অক্টোবর চন্দনাইশ পৌরসভাস্থ ৪নং ওয়ার্ডের কেরানি বাড়িতে এক বৃদ্ধা মহিলার বসতঘর ভাংচুরের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় পরিকল্পিতভাবে আমাকে অভিযুক্ত করে আমার নামে দিয়ে চন্দনাইশ থানায় অভিযোগ দায়ের করেছেন। আমি একজন কলেজ পড়ুয়া ছাত্র। উক্ত ঘটনার বাদীর সাথে পারিবারিক ও ব্যাক্তিগতভাবে আমাদের কোন সম্পর্ক নেই। শুধুমাত্র শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে আমাকে অভিযুক্ত করেছে। যার ফলে আমি ও আমার পরিবার চিন্তিত হয়ে পড়েছি। তিনি আরো বলেন,অভিযোগের ভিত্তিতে আমার নাম উল্লেখ করে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ ছাপানো হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন এবং বানোয়াট। কোন ধরনের সত্যতা যাচাই না করে এরকম মিথ্যা,ভিত্তিহীন সংবাদ প্রকাশ করায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এ মিথ্যা অভিযোগ থেকে আমার নাম প্রত্যাহার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানাচ্ছি।
এমএসএম / এমএসএম
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার