ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

মানুষ কষ্ট পায় এমন কাজ করা থেকে বিরত থাকার আহ্বানঃ আবুল হোসেন আজাদ


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ২৮-১০-২০২৪ দুপুর ১২:১২
মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে যাচ্ছেন বিএনপি। মানুষ কষ্ট পায় এমন কাজ করা থেকে আমাদের বিরত থাকতে হবে। সকলে মিলে মিশে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। শেখ হাসিনা বিএনপির ক্ষতি করার হাজারো চেষ্টা চালিয়েছিল। ১৬টি বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল। গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছিল। গুম ,খুন ও মিথ্যা মামলা দিয়ে একটি নির্বিকার রাষ্ট্রে পরিণত করেছিল হাসিনা। তাতে রেহাই পায়নি হাসিনা। চোরের মত পালিয়ে গেছে।
যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পৌর যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও থানা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ এসব কথা বলেন। গত
রোববার(২৭ অক্টোবর) বিকেলে পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান বিশ্বাসের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, পৌর বিএনপি'র সভাপতি ও  সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, থানা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক,পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম ও যুবদল নেতা আব্দুল গফুর। আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন, মাওলানা আরিফ হোসেন। অনুষ্ঠান শেষে পৌর যুবদলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও পৌর এলাকারয় বৃক্ষরোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের আহ্বায়ক খায়রুল ইসলাম, সদস্য সচিব মনিরুল ইসলাম, পৌর যুবদল নেতা বিল্লাল হোসেন, সুজন রহমান, নয়ন হোসেন, মাহবুবুর রহমান, মহিদুল ইসলাম, ইলিয়াস হোসেন, বিপ্লব হোসেন শাহারিয়ার হোসেন, ইকরাম হোসেন ইকবাল হোসেন, হাফিজুর রহমান, পৌর ছাত্রদল নেতা আশিকুর রহমান, ইকরামুল,  সাব্বির হোসেন, মাসুম, শিমুল, মাসুম বিল্লাহ, শরিফুল ইসলাম, আসাদুল ইসলাম প্রমুখ।

এমএসএম / এমএসএম

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক